ঝাড়খণ্ডে গণধর্ষণের শিকার স্পেন থেকে আসা এক মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি : গণধর্ষণের শিকার হলেন স্পেন থেকে আসা এক মহিলা। ঝাড়খণ্ডের দুমকায় তাঁবু খাটিয়ে থাকাকালীন গণধর্ষণের শিকার হন ওই মহিলা। স্বামী সঙ্গে নিয়ে নিজেই বাইক চালিয়ে থানায় অভিযোগ জানাতে এসেছিলেন নির্যাতিতা। গোটা ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

টুরিস্ট ভিসা নিয়ে স্বামীকে সঙ্গে নিয়ে ভারতে ঘুরতে এসেছিলেন এই মহিলা। জানা গিয়েছে, স্পেন থেকে প্রথম পাকিস্তানে ঘুরতে গিয়েছিলেন ওই মহিলা। এরপর পাকিস্তান থেকে বিদেশি দম্পতি প্রথমে বাংলাদেশে যান। সেখান থেকে ঝাড়খণ্ডের দুমকায় এসে পৌঁছোন। দুমকার হংসডিহা থানা এলাকার কুঞ্জি গ্রামে তাঁবু খাটিয়ে থাকছিলেন ওই দম্পতি। জানা গিয়েছে, মহিলা যখন তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন, তখন আট থেকে দশ জন তার ওপর নির্যাতন চালায়। মহিলা গণধর্ষণের শিকার হয়েছিলেন। এরপর গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশের তরফে ওই বিদেশি মহিলাকে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, ওই বিদেশি দম্পতির ঝাড়খণ্ডের পর নেপালে যাওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে গোটা বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছোন এলাকার সাংসদ পীতা্ম্বর সিং খেরবার। গোটা ঘটনাকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা ইতিমধ্যে গোটা ঘটনার কড়া নিন্দা করেছে। বিরোধীদের হইহট্টগোলের জন্য ঝাড়খণ্ড বিধানসভা কিছুক্ষণের জন্য মুলতবি করে দেওয়া হয়। বিজেপির তরফে সিট গঠন করে পুরো ঘটনার তদন্তের দাবি তোলা হয়েছে।

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি