প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন দুপুরে একই ডাল ও সবজি খেতে খেতে বিরক্ত? ভিন্ন স্বাদের, সুস্বাদু ও ঐতিহ্যবাহী কিছু খেতে চান, তাহলে উত্তরাখণ্ডের বিখ্যাত একটি পদ চেখে দেখতে পারেন। পাহাড়ি অঞ্চলের মানুষেরা প্রচুর পরিমাণে ভাট ডাল খান এবং এই ডাল বেটে  তৈরি করা হয় ডুবকে। পাহাড়ি রান্না পুষ্টিগুণ এবং অসাধারণ স্বাদের জন্য সকলের কাছে পরিচিত। এই পাহাড়ি রান্নার একটি অন্যতম পদ হল ‘ভাট কে ডুবকে’, যা কেল ভাট বা কালো সয়াবিন দিয়ে তৈরি হয়। এর বিশেষত্ব হল, এই পদটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। জেনে নিন, পাহাড়ি এই রান্নার রেসিপি-

উপকরণ

১ কাপ কেল ভাট (কালো সয়াবিন)

২-৩ টেবিল চামচ সর্ষের তেল

১টি পেঁয়াজ, মিহি করে কাটা

২টি টমেটো, মিহি করে কাটা

১ চা চামচ জিরা

এক চিমটি হিং

১ চা চামচ আদা-রসুন বাটা

১/২ চা চামচ হলুদ

১ চা চামচ ধনে গুঁড়ো

১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো

স্বাদমতো লবণ

২-৩ কাপ জল

 ধনে পাতা  

পদ্ধতি 

প্রথমে কালো ভাট (কালো সয়াবিন) ভালভাবে ধুয়ে ৬ থেকে ৮ ঘণ্টা বা সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন জল ঝরিয়ে মিক্সারে সেটি বেটে নিন। তবে খেয়াল রাখবেন যেন মিহি পেস্ট হয়ে না যায়। এবার একটি প্যানে সর্ষের তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে তাতে জিরে ও হিং ফোড়ন দিন। এরপর মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর যোগ করুন আদা-রসুন বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিন কাটা টমেটো। পুরোপুরি নরম হয়ে যাওয়া পর্যন্ত মশলা কষাতে থাকুন। টমেটো গলে গেলে হলুদ, ধনে গুঁড়ো, লাল লঙ্কা ও লবণ দিয়ে মশলাগুলো ভালভাবে ভেজে নিন। এবার এবার বাটা ভাট যোগ করুন এবং মশলার সঙ্গে ভালভাবে মিশিয়ে কয়েক মিনিট ভাজুন। দিন পরিমাণ মতো জল। কম আঁচে রান্না করুন যতক্ষণ না সেটি ভালভাবে গলে গিয়ে একটি ঘন ও সুস্বাদু ঝোল তৈরি হয়। রান্না হয়ে গেলে উপরে ধনে পাতা ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু