‘২১ দিনের মধ্যে জবাব চাই, না হলে…’, গৌতম আদানিকে হুঁশিয়ারি মার্কিন শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার

, গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা করার অভিযোগ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘুষ মামলায় জট কাটছেই না। ফের তলব পেলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, ছাড় পেলেন না গৌতম আদানির ভাইপো সাগর আদানিও। ২১ দিনের মধ্যে উভয়ের জবাব চেয়ে তাঁদের সমন পাঠিয়েছেন আমেরিকান সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (ASC)। সুতরাং এক্ষুনি তাঁদের আইনি ঝামেলা কমার লক্ষণ নেই। তাঁদের বিরুদ্ধে অভিযোগ কী? নিউইয়র্কের ফেডারেল কোর্টে শুনানির সময় জানা গিয়েছিল, গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা করার অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ তথা বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ, বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছিলেন তিনি।

ঘুষের পরিমাণ ছিল ২৬৫ মিলিয়ন ডলার তথা ভারতীয় মূল্য ২২৩৭ কোটি টাকা! সৌর শক্তির চুক্তি সরবরাহ করার জন্যে প্রায় ২৬৫ মিলিয়ন ডলার (ভারতীয় মূল্য ২২৩৬ কোটি) ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘুষ দেওয়ার লক্ষ্য ছিল, লাভজনক সৌর শক্তি সরবরাহ চুক্তি, যা ২০ বছরের ব্যবধানে প্রায় ২ বিলিয়ন মুনাফা অর্জন। আদানিদের মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন সংস্থা ‘আদানি গ্রিন এনার্জি’ আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগকারীদের থেকে অর্থ সংগ্রহ করেছে। সে দেশ থেকে অর্থ সংগ্রহ করলে তারা আমেরিকার আইন মেনে চলতে বাধ্য। তাই আমেরিকার বাজার ঘুষের টাকা সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ, যা পুরোপুরি বেআইনি। তাই গৌতম আদানি এবং তাঁর ভাইপো-সহ আরও ৭ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মার্কিন শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা। শুধু তাই নয়, অভিযোগে আরও বলা হয়েছে যে, আমেরিকান কোম্পানি অর্থাৎ Azure Power Global-এর কাছ থেকে ঘুষের বিষয়টি গোপন করা হয়েছিল আদানি গ্রুপের তরফ থেকে। তবে, গত বৃহস্পতিবারই, আদানি গ্রুপ আমেরিকান তদন্ত সংস্থার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল যে অভিযোগগুলি ভিত্তিহীন। বরং তাঁরা জানিয়েছেন, আদানি গ্রুপের কোম্পানি আদানি গ্রিন এনার্জির সঙ্গে জড়িত এই ঘুষের অভিযোগের পর তাদের ব্যাপক লোকসান হয়েছে। এবার ঘুষ মামলায় গৌতম আদানি ও তার ভাইপো উভয়কে সমন জারি করেছে এবং তাদের জবাব চেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিউ ইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের মাধ্যমে ২১ নভেম্বর পাঠানো নোটিশে বলা হয়েছে, এই সমন পাওয়ার পর সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে অভিযোগ দায়ের করতে হবে। ২১ দিনের মধ্যে উত্তর দিতে হবে গৌতম আদানি ও তাঁর ভাইপোকে। বা ফেডারেল সিভিল প্রসিডিউর ১২ এর অধীনে একটি প্রস্তাব জমা দিতে হবে। যদি গৌতম আদানি এবং সাগর আদানি নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দেন, তাহলে এসইসি যথাযথ সিদ্ধান্ত নেবে। এর মানে আদানিকে নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দিতে হবে। এদিকে গৌতম আদানিও কেনিয়ার কাছ থেকে ধাক্কা পেয়েছেন এবং অভিযোগের মধ্যে কেনিয়া আদানি গ্রুপের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করেছে।

 

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি