PNB-এর লকার থেকে উধাও ৬৫ লক্ষের গয়না! কাঠগড়ায় কর্মচারীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার খোদ পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের লকার থেকেই উধাও প্রায় ৬৫ লক্ষ টাকার গয়না। প্রাথমিকভাবে অবিশ্বাস্য মনে হলেও উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিহানি এলাকায় পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের একটি শাখার লকার থেকেই রাতারাতি উধাও হয়েছে ওই বিপুল পরিমাণ গয়না।  এমনকি ওই লকার থেকে যে লক্ষাধিক টাকার গয়না চুরি গিয়েছে সেটাও ওই ব্যাঙ্কের কোনও কর্মচারীই জানতেন না বলে খবর। আর তাই পুলিশের প্রাথমিক সন্দেহ, ওই ব্যাঙ্কের কোনও কর্মচারীই লকার থেকে ওই লক্ষাধিক টাকার গয়না সরিয়েছেন। ইতিমধ্যেই সিহানির পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের সমস্ত কর্মচারীর বিরুদ্ধেই একটি লিখিত এফআইআর দায়ের হয়েছে। এই অদ্ভুত চুরির তদন্তও শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।

জানা যাচ্ছে, পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের ওই লকারটি প্রিয়াঙ্কা গুপ্ত নামের এক গাহকের। তিনি গত ২০ বছর ধরে ব্যাঙ্কের ওই লকারটি ব্যবহার করছেন। ওই লকারে বরাবরই তিনি লক্ষ লক্ষ টাকার গয়না রাখতেন বলে পুলিশি জেরায় জানিয়েছেন প্রিয়াঙ্কা। গাজিয়াবাদের অশোক নগর এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা শেষবার ওই লকার থেকে গয়না বের করেছিলেন ২০১৯ সালে। এরপর ২০২১ সালের ডিসেম্বর মাসে তিনি ওই লকার থেকে গয়না বের করতে যান। কিন্তু সেই সময় তাঁর লকারের চাবিটি খুঁজে পাওয়া যায়নি। শেষে গতকাল অর্থাৎ বুধবার যখন প্রিয়াঙ্কার ও লকারটি খোলা হয় তখন দেখা যায় লকার থেকে বিপুল অর্থের গয়না উধাও, যার আনুমানিক মূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা। ওই লকার থেকে মাত্র কয়েকটি হলুদ কাপড়ে মোড়া হালকা সোনার গয়না উদ্ধার হয়েছে। বাকি সব গয়নাই কেউ চুরি করে নিয়েছে বলে অভিযোগ প্রিয়াঙ্কার।

এদিকে প্রিয়াঙ্কার ওই লকার থেকে যে এত বিপুল পরিমাণ গয়না উধাও হয়ে গিয়েছে সেটা নাকি ব্যাঙ্কের কোনও কর্মচারী জানেনইনা। ঠিক একইভাবে তাঁরা জানেন না প্রিয়াঙ্কার লকারের চাবি কীভাবে হারাল। বুধবার প্রিয়াঙ্কা নিকটবর্তী থানায় এই ব্যাপারে একটি লিখিত ডায়েরি করলে যখন পুলিশ এসে তাঁর লকারটি ভাঙে তখনই দেখা যায় যে ওই লকার থেকে বিপুল পরিমাণ গয়না উধাও। এরপরেই ওই ব্যাঙ্কের ম্যানেজারসহ সমস্ত কর্মচারীর বিরুদ্ধে একটি লিখিত এফআইআর দায়ের করা হয়েছে পুলিশ।  

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন নয়, সমালোচকদের জবাব দিয়ে নিজের লক্ষ্য জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিউমার্কেট অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ফিরল দেশে

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের