জি-২০ সংক্রান্ত গোপন নথি পাকিস্তানি এজেন্টকে পাচার, ধৃ্ত বিদেশ মন্ত্রকের কর্মচারী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সর্ষের মধ্যে ভূত! জি-২০ গোষ্ঠীর গোপন নথি শত্রুপক্ষ পাকিস্তানের কাছে তুলে দে্ওয়ার মতো মারাত্মক অভিযোগে বিদেশ মন্ত্রকেরই এক কর্মচারীকে পাকড়াও করল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পুলিশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি’র দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই কর্মচারীকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। ধৃত নবীন পাল অস্থায়ী কর্মী হিসেবে বিদেশ মন্ত্রকে কর্মরত ছিল।

গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে এক মহিলাকে জি-২০ সংক্রান্ত গোপন তথ্য পাঠিয়েছেন ধৃত নবীন। উত্তরপ্রদেশের বালিয়ায় ওই মহিলার ঠিকানা দেখানো হলেও তিনি যে আইপি অ্যাড্রেস ব্যবহার করেছেন সেটি পাকিস্তানের করাচির। ভারতের গোয়েন্দা সংস্থার একাধিক রিপোর্ট, বিদেশ মন্ত্রকের বেশ কিছু গোপন রিপোর্ট এবং জি-২০ বৈঠক সংক্রান্ত বেশ কিছু গোপনীয় নথি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের এজেন্টের কাছে পৌঁছে দিয়েছেন নবীন।

গাজিয়াবাদ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত বিদেশ মন্ত্রকের কর্মচারীর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ফোন খতিয়ে হোয়াটসঅ্যাপে পাকিস্তানি এজেন্টকে পাঠানো একাধিক গোপনীয় নথির হদিশ মিলেছে। রাজস্থানের আলওয়ারের বাসিন্দা এক মহিলার কাছ থেকে ইউপিআই পেমেন্ট পদ্ধতিতে প্রচুর টাকা ঢুকেছে নবীনের ওয়ালেটে। তথ্য পাচারের বিনিময়ে ধৃত ওই অর্থ পেয়েছেন বলে মনে করা হচ্ছে। আলওয়ারের বাসিন্দা ওই মহিলার গতিবিধির ওপরে নজর রাখা হচ্ছে। কীভাবে পাকিস্তানি এজেন্টের সঙ্গে পরিচয় হল, আর কে কে এই চক্রের সঙ্গে যুক্ত তা জানতে নবীনকে জেরা করে চলেছেন আইবি আধিকারিকরা।

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর