শুভাংশু শুক্লার হাত ধরে মহাকাশে ইতিহাস তৈরি করবে ভারত, জেনে নিন কে এই তরুণ

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকাশ যাত্রায় আবার এক মাইলফলক হিসেবে প্রমাণিত হতে চলেছে ভারত। সময়সূচী ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে ভারতীয় নভোশ্চরদের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আগামী মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করবেন।

কেন্দ্রীয় মহাকাশ ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, “আগামী মাসে একজন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে একটি আন্তর্জাতিক মহাকাশ অভিযানের পরিকল্পনা রয়েছে। ভারত তার মহাকাশ যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লিখতে প্রস্তুত। ইসরো নতুন সীমানা নির্ধারণ করতে এবং একজন ভারতীয় মহাকাশচারীকে মহাকাশ অভিযানে পাঠাতে চলেছে। এর ফলে ভারতের মহাকাশ অভিযানের স্বপ্ন আরও এক ধাপ অগ্রসর হল।”

তিনি আরও লিখেছেন, “১৯৮৪ সালে সোভিয়েত সয়ুজ মহাকাশযানে রাকেশ শর্মার আইকনিক মহাকাশযাত্রার পর চার দশকের মধ্যে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় এবং মহাকাশ ভ্রমণকারী প্রথম ভারতীয় নভোশ্চারী হবেন।’

গ্রুপ ক্যাপ্টেন শুক্লা গত আট মাস ধরে নাসা এবং বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেসের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। শুভাংশু একটি বেসরকারি বাণিজ্যিক মিশনে আইএসএস-এ যাচ্ছেন যার জন্য ভারত ৬০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রদান করেছে। এই মিশনটি একটি স্পেসএক্স ফ্যালকন নাইন রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হবে। চার সদস্যের একটি দল স্পেসএক্স ড্রাগন ক্রু ক্যাপসুলে চড়ে বসার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযান উড়ে যাবে মহাকাশের পথে।

শুভাংশু শুক্লা হলেন ISRO কর্তৃক নির্বাচিত সর্বকনিষ্ঠ মহাকাশচারী। তার বয়স মাত্র ৪০ বছর। এই মিশনের কমান্ডার হবেন প্রাক্তন নাসা মহাকাশচারী পেগি হুইটসন, যিনি এখন অ্যাক্সিওম স্পেসে কর্মরত।

হোস্টেলে শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা