ধর্ষক বাবাজি আসারামের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি গুজরাত হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের আশ্রমেই একাধিক শিষ্যাকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ ফের একবার বাড়াল গুজরাত হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৭ অগস্ট) গুজরাত হাইকোর্টের বিচারপতি ইলেশ জে ভোরা ও বিচারপতি পিএম রাভালের ডিভিশন বেঞ্চ আগামী ২১ অগস্ট পর্যন্ত ‘ধর্ষক’ ধর্মগুরুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। শারীরিক অসুস্থতাজনিত কারণেই আসারামের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২১ অগস্ট মামলার পরবর্তী শুনানি। ওইদিনই ধর্ষক ধর্মগুরুর জামিন আরও বাড়ানো হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত জানাবেন বিচারপতিরা

২০১৩ সালে জোধপুরে নিজের আশ্রমে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২০১৮ সালে স্বঘোষিত ধর্মগুরু  আসারামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল রাজস্থান হাইকোর্ট। এছাড়া  গুজরাতের অহমদাবাদের আশ্রমে এক শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০২৩ সালে আসারামকে দোষী সাব্যস্ত করেছিল গুজরাতের হাইকোর্ট। তার পর থেকে জেলেই ঠাঁই হয়েছিল ধর্ষক বাবাজির। গুজরাত পুলিশের দায়ের করা মামলায় আসারামকে গত ৭ জানুয়ারি অন্তর্বর্তী জামিন দিয়েছিল দেশের শীর্ষ আদালত। ৩১ মার্চ পর্যন্ত ছিল সেই জামিনের মেয়াদ। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন মঞ্জুর করতে গিয়ে জানিয়েছিল, যদি চিকি‍ৎসার প্রয়োজনে আসারামের জামিনের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে গুজরাত হাইকোর্টে আর্জি জানাতে হবে।

সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পরেই রাজস্থানের জোধপুরের এক আয়ুর্বেদিক কেন্দ্রে চিকিৎসা শুরু হয় ধর্ষক বাবাজির। সুপ্রিম কোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষের আগেই গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আসারামের আইনজীবী। বিচারপতি ইলেশ জে ভোরা এবং বিচারপতি সন্দীপ ভট্টের বেঞ্চে উঠেছিল মামলা। বিচারপতি ভোরা আসারামের জামিনের আর্জি মঞ্জুর করলেও বিচারপতি ভট্ট তাতে রাজি হননি। এর পরে বিচারপতি এএস লুপেহিয়ার বেঞ্চে ওঠে মামলাটি। তিনিই আসারামের জামিন মঞ্জুর করেন।গত ২৭ জুন ধর্ষক বাবাজির অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৭ জুলাই করা হয়। এর পরে গত ৩ জুলাই ফের একবার আসারামের জামিনের মেয়াদ বাড়ানো হয়। এদিন  আসারামের আইনজীবী দাবি করেন, স্বঘোষিত ধর্মগুরুর কিডনি এবং হৃদ্‌যন্ত্রে সমস্যা রয়েছে। তাঁর আরও চিকিৎসার প্রয়োজন। সরকারি আইনজীবীর তরফে জানানো হয়, ধর্ষক বাবাজির চিকি‍ৎসা সংক্রান্ত যে নথি দেওয়া হয়েছে তার সত্যতা যাচাইয়ের জন্য সময়ের প্রয়োজন। এর পরেই বিচারপতিদ্বয় আসারামের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে ২১ অগস্ট পর্যন্ত করেন।

সকাল থেকেই নিম্নচাপের প্রভাব, আজ কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব?

বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেও কেপ ভার্দেকে কুর্নিশ মেসির

আজকের রাশিফল: বিদেশ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন যে রাশির জাতকরা

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ