‘পাগড়ি পরার জন্যেও লড়াই করতে হয়’, শিখদের নিয়ে রাহুল গান্ধির মন্তব্যকে সমর্থন পান্নুনের

অন্যদিকে খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুন রাহুল গান্ধির শিখদের মন্তব্য ভারী পছন্দ করেছেন। তিনি তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় শিখদের নিয়ে মন্তব্য করে বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যেহেতু কেন্দ্রীয় শাসন নিয়ে মন্তব্য করেছেন তিনি, তাই স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্য একেবারেই পছন্দ হয়নি বিজেপি নেতাদের। কিন্তু বিরোধীদের মুখে ছাই দিয়ে রাহুল গান্ধির মন্তব্য শুনে খুশিতে ডগমগ খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুন। একদিকে যেখানে আমেরিকায় শিখ সম্প্রদায়ের বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বক্তব্যকে আক্রমণ করছে বিজেপি, অন্যদিকে খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুন রাহুল গান্ধির শিখদের মন্তব্য ভারী পছন্দ করেছেন। তিনি তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। রাহুল গান্ধির বক্তব্যকে সমর্থন করে গুরপতবন্ত সিং পান্নু বলেছেন যে, রাহুল গান্ধি খুব সাহসী ব্যক্তি।

তাঁর এই বক্তব্য শিখস ফর জাস্টিস (SFJ)-এর আলাদা খালিস্তান দেশের দাবিকে ন্যায্যতা দিয়েছে। আসলে ভার্জিনিয়ার হার্নডনে একটি অনুষ্ঠানে মন্তব্য রাখতে গিয়ে ভারতের ইতিহাস টেনে এনেছিলেন রাহুল গান্ধি। ধর্মপালনের স্বাধীনতার প্রসঙ্গও তুলেছেন তিনি। সেইসময়ই শিখদের পাগড়ির প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘এখনও ভারতবর্ষে শিখদের পাগড়ির পরার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে লড়াই চলছে। একজন শিখকে কাড়া পরতে দেওয়া হবে কি না, তাঁকে গুরুদ্বারে যেতে দেওয়া হবে কি না, তা নিয়েও লড়াই চলছে। এটা শুধু শিখদের জন্য নয়। এটা সব ধর্মের জন্য।’

রাহুল গান্ধির এই মন্তব্যকেই সমর্থন জানিয়ে খালিস্তানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পান্নুন জানিয়েছেন, ‘ভারতে শিখদের অবস্থা নিয়ে রাহুল গান্ধী যে বিবৃতি দিয়েছেন তা কেবল সাহসী নয়, ১৯৪৭ সাল থেকে ভারতে শিখরা যে নৃশংসতার মুখোমুখি হচ্ছে তাও ব্যক্ত করছে। এটি পঞ্জাবের স্বাধীনতার বিষয়ে শিখস ফর জাস্টিস (এসএফজে) এর অবস্থানকেও নিশ্চিত করছে।’ প্রসঙ্গত, সন্ত্রাসী পান্নু গত কয়েক বছর ধরে আলাদা খালিস্তান দেশের দাবিতে বিদেশে প্রোপাগান্ডা চালাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, পান্নুন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ডায় কাজ করে। ভারতেও, পান্নুন একটি পৃথক খালিস্তান দেশের দাবিতে গণভোট চালানোর চেষ্টা করেছিলেন, যার জন্য একটি মামলাও দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এনআইএও পান্নুর বিরুদ্ধে মামলা করেছে। আমেরিকা সফরে গিয়ে রাহুল গান্ধি ভার্জিনিয়ায় বলেছেন, RSS কিছু ধর্ম, ভাষা এবং সম্প্রদায়কে অন্যদের থেকে নিকৃষ্ট মনে করে। ভারতে লড়াইটি রাজনীতির জন্য নয়! সবার আগে বুঝতে হবে লড়াইটা কী! তবে
রাহুল গান্ধির এই বক্তব্যের প্রতিবাদ করেছে বিজেপি।

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু