মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: মিলল না কোনও রফাসূত্র। ঝাড়খণ্ড সরকারের সঙ্গে আলোচনা নিষ্ফলা হয়ে গেল। তাই আন্দোলন ও অনশন চালিয়ে যাওয়ার কথা জানালেন পড়ুয়া থেকে চাকরিপ্রার্থীরা। ১৪তম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছেন জেপিএসসি ও জেএসএসসির পড়ুয়ারা। শুধুই পরীক্ষা বাতিল নয়। ঝাড়খণ্ড রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় যে অনিয়মের অভিযোগ উঠেছে, বর্তমানে তার তদন্ত করছে সিআইডি। জেপিএসসি পরীক্ষায় অনিয়মের তদন্তে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনার তদন্তভার সিবিআই-য়ের হাতে দিতেও সরকারের উপর চাপ বাড়াচ্ছে আন্দোলনরত পড়ুয়ারা। আজ, রবিবার সেই আন্দোলন ১৬ দিনে পড়েছে। লাগাতার অনশন করছেন ছয় পড়ুয়া। এদিন আন্দোলনরত পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে হেমন্ত সোরেনের সরকার।

যদিও তাতে কোনও রফাসূত্র বের হয়নি। ঝাড়খণ্ড সরকারের তরফে পড়ুয়াদের সব দাবি মেনে নেওয়ার কথা বলা হয়। সঙ্গে ১৪তম পাবলিক সার্ভিস কমিশন সহ তিনটি পরীক্ষা বাতিলের কথাও বলা হয়েছিল সরকারের তরফে। কিন্তু পড়ুয়ারা শুধুই পরীক্ষা বাতিল নয়, দোষীদের দ্রুত শাস্তি ও গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। তাতে হেমন্ত সোরেনের সরকার রাজি না হওয়ায়, পড়ুয়াদের সঙ্গে বৈঠক ভেস্তে যায়। তাই পড়ুয়ারা ঠিক করেছেন অনশন ও আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। এদিকে আন্দোলনের মাঝে জানা গিয়েছে, সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের দায় নিয়ে ইস্তফা দিয়েছেন ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের তিন সদস্য। তাঁরা হলেন, অজিতা ভট্টাচার্য, জামিল আহমেদ ও অনিমা হাঁসদা। তাঁরা নিজেদের ইস্তফাপত্র শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। গতকাল, শনিবার ছাত্র সংগঠনগুলির সঙ্গে সরকারের দফায় দফায় বৈঠক হয়েছিল। জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ-এর সঙ্গেও আলোচনা হয়। তারপরেই সরকার ঘোষণা করে যে, রবিবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসা হবে। কিন্তু আজ, রবিবার সেই বৈঠক নিষ্ফলা হয়ে গিয়েছে।

আরও পডুন: ‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিনের বৈঠক শেষে ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার জানিয়েছেন, পরীক্ষার অনিয়ম সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে এবং ৯০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। তিনি জানান, পড়ুয়াদের সঙ্গে তাঁদের ইতিবাচক আলোচনা হয়েছে এবং আন্দোলন প্রত্যাহারের বিষয়ে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে ছাত্রনেতা রবীন্দ্র পাশোয়ান সাংবাদিকদের বলেছেন, ‘পরীক্ষার সংস্কার সংক্রান্ত তাঁদের প্রায় সব দাবিই সরকার মেনে নিয়েছে। তবে বয়সসীমা শিথিল করার মতো দু-একটি বিষয়ে কোনও ঐক্যমতে পৌঁছনো সম্ভব হয়নি। সিবিআই তদন্তেও রাজি হয়নি সরকার। তাই আন্দোলন চলবে।’ ঝাড়খণ্ডের পড়ুয়াদের বিক্ষোভ এখন দু’ভাগে বিভক্ত। তৈরি হয়েছে দুই পৃথক মঞ্চ। এক দিকে রয়েছে ‘জেপিএসসি জেএসএসসি ক্যান্ডিডেট্‌স ফোরাম’, যার নেতৃত্ব দিচ্ছেন অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। অন্য দিকে রয়েছে ‘জেপিএসসি জেএসএসসি রিফর্ম্‌স মঞ্চ’। দুই গোষ্ঠীর দাবিদাওয়া ভিন্ন। দেবেন্দ্ররা চাইছেন জেপিএসসি পরীক্ষা বাতিল করা হোক এবং গোটা বিষয়টির সিবিআই তদন্ত হোক। অপর গোষ্ঠী চাইছে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে দোষীদের শাস্তি দেওয়া হোক।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল