সিধুকে উস্কে দেওয়ার ফসল, রাওয়াতকে সরিয়ে দিচ্ছে হাইকম্য়ান্ড

সরছেন রাওয়াত, আসছেন হরিশ চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: পঞ্জাব প্রদেশ নেতৃত্বে বড়ো ধরনের রদবদল ঘটতে চলেছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই রাজ্যের দলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে  রাওয়াতকে সরিয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। দায়িত্ব পেতে চলেছেন হরিশ চৌধুরী।

কিন্তু কেন এই রদবদল?

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পঞ্জাবের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে হরিশ রাওয়াতের ভূমিকায় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব একেবারেই খুশি নয়। তারা মনে করছে, পঞ্জাবে অমরিন্দর বনাম সিধুর ঠাণ্ডা-লড়াই নতুন নয়। রাওয়াতের দায়িত্ব ছিল, সেই ঠাণ্ডা-লড়াই মিটিয়ে দেওয়া। কিন্তু  রাওয়াত সম্পূর্ণ ব্যর্থ। পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেব রাওয়াতের উচিত ছিল অমরিন্দরের সঙ্গে কথা বলে তাঁর ক্ষোভ প্রশমনের চেষ্টা করা। সেটা তো হয়নি। উল্টে অমরিন্দর দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন।

জানা গিয়েছে, সিধুর বিক্ষোভের পিছনে হাত রয়েছে রাওয়াতের। অমরিন্দরের বিরুদ্ধে সিধুকে তিনিই উস্কে দিয়েছেন। সূত্রের খবর, সিধুকে রাওয়াত বলেছিলেন, পঞ্জাব বিধানসভা নির্বাচনে মুখ তিনিই (সিধুই) হবেন, অমরিন্দর নন। সেই উস্কানির  খবর কংগ্রেস হাইকম্যান্ডের কানে গিয়েছে। রাওয়াতের সূত্রের খবর, রাওয়াতের ভূমিকাকে হাইকম্য়ান্ড বিশ্বাসঘাতকার সামিল বলেই মনে করছে।  

কংগ্রেস হাইকম্য়ান্ড মনে করছে, পঞ্জাবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা মেটাতে ওই রাজ্যের দলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাওয়াত একশোয় শূন্য পেয়েছেন। তাই, তাঁকে আর ওই পদে রাখা অর্থহীন। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাওয়াতের বিরুদ্ধে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে অভিযোগ জানান মণীশ তিওয়ারি। বলেন, চান্নির শপথ গ্রহণের দিন রাওয়াতের মন্তব্য় পঞ্জাবে রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে পঞ্জাবের দায়িত্ব থেকে হরিশ রাওয়াতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। 

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে