লাগাতার বৃষ্টির জেরে দিল্লির পর এবার জলমগ্ন গুজরাট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির পর এবার গুজরাট। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন গুজরাটের বিস্তীর্ণ এলাকা। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আর তাতে ভেঙে পড়েছে বেশ কয়েকটি গাছ । এরফলে বেশ কয়েকটি এলাকায় ব্যাহত হয়েছে যান চলাচল।

রবিবার গুজরাটের সুরাট, আমরেলি, ভালসাদ-সহ একাধিক জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় গুজরাটের তালুকে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে।  আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে আগামী বেশ কয়েকদিন  ভালসাদ এবং দক্ষিণ গুজরাটের অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরজেরে জারি হয়েছে সতর্কতা। পাশাপাশি আগামী পাঁচ দিন  সুরাট, ভালসাদ, ডাং, টাপি, আমরেলির কিছু অংশ, নভসারি, দমন এবং দাদরা নগর হাভেলিতে অব্যাহত থাকবে বৃষ্টি।

উল্লেখ্য, শনিবার ভারী বৃষ্টিপাতের জেরে ভেঙে পড়ে রাজকোট বিমানবন্দরের ছাউনি। এই ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে,  টার্মিনালের বাইরে যাত্রিবাহী গাড়িগুলি যেখানে গিয়ে দাঁড়ায় সেই জায়গাটাই ভেঙে পড়েছে। অন্যদিকে ২৮ জুন ভারী বৃষ্টিপাতের  জেরে দিল্লি  বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ ভেঙে পড়ে। আর সেইসময়   বিমানবন্দরে সে সময় পার্কিংয়ে ছিল বেশ কিছু ট্যাক্সি ও গাড়ি। ছাদের একাংশ ভেঙে পড়ে সেগুলির মাথায়। ছাদের কাঠামোর নীচে চাপা পড়ে একাধিক গাড়ি। আর তাতে প্রাণ হারান এক জন এবং আহত হন ৬ জন।  এছাড়াও বৃহস্পতিবার জবলপুরের ডুমনা বিমানবন্দরের ছাদের একাংশও ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়েছিল । একথায় ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত জনজীবন।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে