দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার খুলছে হেমকুণ্ড সাহিবের দরজা, রেজিস্ট্রেশনের জন্য রইল ঠিকানা

নিজস্ব প্রতিনিধি, দিল্লি ও ঋষিকেশ:  চারধামের পর এবার খুলে যাচ্ছে হেমকুণ্ড সাহিবের দরজা। খুলবে ২২ মে, সকাল সাড়ে ১০টায়। কডা় বিধিনিষেধের ঘেরাটোপে শুরু হবে চলতি বছরের হেমকুণ্ড যাত্রা। প্রতিদিন মাত্র পাঁচ হাজার পূণ্যার্থী অংশ নিতে পারবেন। জানা গিয়েছে কেদারনাথে ভীড় এবং সেই সঙ্গে যাত্রা শুরুর ১২ দিনের মধ্যে ৩১ পূণ্যার্থীর মৃত্যুর প্রেক্ষিতে মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তরাখণ্ড সরকার গুরুদ্বার হেমকুণ্ড সাহিব ম্যানেজমেন্ট ট্রাস্ট সম্প্রতি বৈঠকে বসে। বৈঠকে যাত্রা শুরু নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভীড় এড়াতে প্রতিদিন মাত্র পাঁচ হাজার জনকে হেমকুণ্ড দর্শনের অনুমতি দেওয়া হবে।

উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে বলা হয়েছে, যাত্রায় যারা অংশ নিতে চাইছেন, তাদের রাজ্য সরকারের পর্যটন দফতরের পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা registrationandtouristcare.uk.gov.in। পাশাপাশি ‘Tourist Care Uttarakhand’ এখানেও নাম নথিভুক্ত করা যাবে।

করোনার কারণে চারধাম যাত্রার মত হেমকুণ্ড যাত্রাও বন্ধ ছিল। ফলে, এবারের যাত্রায় পূণ্যার্থীদের ভীড় উপচে পড়বে বলেই মনে করছে উত্তরাখণ্ড সরকার এবং মন্দির কর্তৃপক্ষ। হাতে সময় খুব কম। তাই, মন্দির সংলগ্ন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। করোনার টিকার সার্টিফিকেট দেখাতে হবে কি না, সে ব্যাপারে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বলা হয়নি। তবে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের পর্যটন দফতরের ওয়েবসাইটে নজর রাখতে।  

আরও পডু়ন চারধাম যাত্রার শুরুর ১২দিনের মধ্যে ৩১ পূণ্যার্থীর মৃত্যু

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ