২০২৫-এর মধ্যে ১০,০০০ কিলোমিটার রাস্তা হতে চলেছে ডিজিটাল হাইওয়ে

পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডিজিটাল ইন্ডিয়ায় এবার তৈরি হচ্ছে ডিজিটাল হাইওয়ে। আগামী ২০২৫ সালের মধ্যে দেশের ১০ হাজার কিলোমিটার রাস্তাকে ডিজিটাল হাইওয়ে হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে জাতীয় সড়ক পরিবহণ ব্যবস্থাপনা লিমিটেড কর্তৃপক্ষ। পাইলট প্রজেক্ট হিসেবে দিল্লি-মুম্বইয়ের মধ্যে ১ হাজার ৩৬৭ কিলোমিটার এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু করিডরের ৫১২ কিলোমিটার রাস্তাকে ডিজিটাল হাইওয়ে হিসেবে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সড়ক পরিবহণ ব্যবস্থাপনা লিমিটেড কর্তৃপক্ষের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, দেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া হিসেবেই ডিজিটাল হাইওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই হাইওয়েতে অপটিক্যাল ফাইবার কেবলসের মাধ্যমে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা থাকবে। যাতে ওই হাইওয়ে ধরে যাওয়ার সময়ে সাধারণ মানুষ ইন্টারনেট পরিষেবা ঠিকমতো পান, সে দিকে বিশেষ নজর রাখা হবে। ৫-জি’র পাশাপাশি ৬-জি পরিষেবা সংক্রান্ত সুবিধাও পাওয়া যাবে।

দেশের প্রত্যন্ত এলাকাতেও যাতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যায় সে দিকে লক্ষ্য রেখেই ডিজিটাল হাইওয়ে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি-দৌসা-লালসোত সেকশনে ৩ মিটারের একটি বিশেষ করিডোর তৈরি করা হয়েছে। ওই করিডরের মাধ্যমেই অপটিক্যাল ফাইবার কেবলস বসিয়ে সংশ্লিষঢ্ট এলাকায় ৫ জি পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করা হয়েছে।

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন