১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

আবারও বাবা ইমরান খানকে বাঁচানোর আর্জি জানালেন ছেলে কাশিম খান। প্রায় ১,১০০ দিন ধরে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার ইমরান খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বাবা ইমরান খানকে বাঁচানোর আর্জি জানালেন ছেলে কাশিম খান। প্রায় ১,১০০ দিন ধরে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। যার ফলে তাঁর দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। অথচ পরিবারের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাঁর স্বাস্থ্যেরও কোনও আপডেট দেওয়া হচ্ছে না। সেই নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় এসে উদ্বেগ প্রকাশ করলেন ইমরান খানের ছেলে কাশিম খান। তিনি পোস্টে পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীর তীব্র সমালোচনা করেছেন। বাবার দ্রুত চিকিৎসার দাবিতে বিশ্ববাসীর কাছে কাতর আর্জি ছেলের।

শুক্রবার (২৪ জুলাই) কাশিম তাঁর অফিসিয়াল এক্স-এ একটি আবেগঘন পোস্টে বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ‘ইমরান খান প্রায় ১,১০০ দিন ধরে জেলবন্দী। তাঁকে অন্ধকূপের মতো জায়গায় আটকে রাখা হয়েছে। মার্চ মাস থেকে বাবার কণ্ঠস্বর শুনিনি। কয়েক মাস ধরে আমাদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা, সেটাও আমরা জানি না। তিনি আস্তে আস্তে অন্ধ হওয়ার পথে। তাঁর অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। বাবাকে আগের চেয়ে বেশি মিস করছি।’ ২৬ বছর বয়সী কাশিম বর্তমানে তাঁর বড় ভাই সুলেমান খানের সঙ্গে ব্রিটেনে থাকেন।

ফেব্রুয়ারিতে ইমরান খানের আইনি দল এবং তাঁর রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছিল, চিকিৎসায় বিলম্বের কারণে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। এরপর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয়। প্রসঙ্গত, তোষাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ৭৩ বছর বয়সী ইমরান খানকে ২০২৩ সালের ৫ অগস্ট গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে আরও অজস্র অভিযোগে মামলা দায়ের রয়েছে। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী। 

এদিকে ইমরান খানের পরিবার ধারাবাহিকভাবে অভিযোগ করছে যে, জেলে ইমরানের সঠিক চিকিৎসা হচ্ছে না। কিন্তু পাক-সরকার এই অভিযোগগুলি উড়িয়ে দিয়ে জানায়, ইমরান খানের চিকিৎসায় কোনও গাফিলতি হচ্ছে না। ফেব্রুয়ারিতে ইমরান খানের প্রতি ন্যায্য আচরণ এবং যথাযথ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবিতে পাকিস্তান সরকারকে একটি চিঠি লিখেছিলেন ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক।

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু