১১ বার মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান! হিমাচল প্রদেশে ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

ভারী বৃষ্টিপাতে নাজেহাল অবস্থা হিমাচল প্রদেশের। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মূহুর্তে হিমাচল প্রদেশের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা মান্ডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারী বৃষ্টিপাতে নাজেহাল অবস্থা হিমাচল প্রদেশের। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মূহুর্তে হিমাচল প্রদেশের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা মান্ডি। মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান, আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো একাধিক ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশে। বিশেষ করে, মান্ডিতে এখনও পর্যন্ত মোট ১০টি মেঘ ভাঙনের ঘটনা ঘটেছে। যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে মান্ডিতে রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। পাঁচজন আহত হয়েছেন এবং মেঘভাঙা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ১৬ জনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এখনও পর্যন্ত এই বর্ষা মৌসুমে বৃষ্টিপাতজনিত ঘটনায় হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। নিহত পাঁচজনের মধ্যে, বাডাতে রয়েছে দুজন, তালওয়ারায় একজন, কারসোগের পুরাতন বাজারে একজন এবং যোগিন্দরনগরের নেরি-কোটলা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাজ্যে ১১ বার মেঘভাঙা বৃষ্টি, চারটি আকস্মিক বন্যা এবং একটি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই ঘটেছে মান্ডি জেলায়। সোমবার সন্ধ্যা থেকে মান্ডিতে ২৫৩.৮ মিমি সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (MeT) বুধবার কাংড়া, সোলান, সিরমাউর-সহ তিনটি জেলায় এবং শনিবার উনা, হামিরপুর, কাংড়া এবং মান্ডি এই চারটি জেলার বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে। বৃষ্টিপাতের কারণে রাজ্যে মোট ৪০৬টি রাস্তা বন্ধ রয়েছে, যার মধ্যে ২৪৮টি কেবল মান্ডি জেলায়। সেখানে ৯৯৪টি ট্রান্সফরমারও বিকল হয়ে পড়েছে। যার ফলে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। SEOC অনুসারে, এই ঘটনায় মান্ডিতে ২৭৮ জন, পুরে ৫১ জন এবং চাম্বায় তিনজন-সহ মোট ৩৩২ জনকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মান্ডির ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন জানিয়েছেন, মেঘভাঙা ভারী বৃষ্টিপাতে এবং আকস্মিক বন্যায় জেলার কিছু জায়গায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।

জেলার সমস্ত নদী ও স্রোত পূর্ণভাবে প্লাবিত হয়েছে এবং বিয়াস নদীর উপর তৈরি পান্ডোহ বাঁধ থেকে ১.৫ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি চণ্ডীগড়-মানালি চার লেনের রাস্তাটি, দ্বাদা, ঝালোগি এবং বানালা সহ একাধিক স্থানের রাস্তা বন্ধ রয়েছে। অন্যদিকে কামান্ড-কাতৌলা-বাজাউরা হয়ে পথটি কেবল হালকা মোটরযান (LMV) এর জন্য উন্মুক্ত।২০ জুন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার মান্ডি এবং হামিরপুর জেলা প্রশাসন স্কুল বন্ধ করে দিয়েছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ