‘হিন্দিভাষীরা ফুচকা বেচেন’, বেফাঁস মন্তব্য তামিলনাডুর শিক্ষা মন্ত্রীর

অনুষ্ঠান মঞ্চে ছিলেন রাজ্যের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা আর এন রবি।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: হিন্দি ভাষা নিয়ে বিতর্কের মাঝেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন তামিলনাডুর উচ্চশিক্ষামন্ত্রী কে পোনমুডি। শুক্রবার এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হিন্দি ভাষাকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, ‘কেউ বলছেন হিন্দি ভাষা শিখলে চাকরি পাওয়া সহজ হবে। হিন্দি ভাষা শিখলে কেমন দুর্দশায় পড়তে হবে তা দেখার জন্য বেশিদূর যেতে হবে না। কোয়েম্বাত্তুরে গেলেই চলবে। দেখতে পাবেন তথাকথিত হিন্দিভাষীরা পানিপুরী বিক্রি করছেন। পানিপুরীর দোকান চালাচ্ছেন।’ অনুষ্ঠান মঞ্চে ছিলেন রাজ্যের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা আর এন রবি। তিনি অবশ্য আশ্বাস দিয়েছেন, ‘তামিল ভাষীদের উপরে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হবে না।’

সম্প্রতি দেশজুড়ে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। দক্ষিণী রাজ্যগুলির পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হয়েছে। গত মাস খানেক ধরে বাকযুদ্ধেও জড়িয়েছেন বলিউড ও দক্ষিণী তারকারা। বলিউডের নায়ক অজয় দেবগন খুল্লামখুল্লা অন্য ভাষাভাষীদের উপরে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন।

এদিন ভারাতিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষা বিতর্ক নিয়ে মুখ খুলে তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রী বলেন, ‘হিন্দির চেয়ে ইংরেজি ভাষা শেখা অনেক ভাল। কেননা ইংরেজি হল আন্তর্জাতিক ভাষা। তামিলনাডুর শিক্ষা ব্যবস্থা আমরাই ঠিক করব। আমরা বহুত্ববাদ ও একতায় বিশ্বাসী। সেই বহুত্ববাদ ও একতা যাতে বজায় থাকে, তার দিকেই আমাদের বিশেষ নজর থাকবে।’

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!