২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

মন্দিরের গর্ত থেকে উদ্ধার হল দুই বন্ধুর দেহ। উত্তরপ্রদেশের বাগপতের ঘটনা। তাঁদের হত্যা করে মন্দির প্রাঙ্গণে পুঁতে রাখা হয়েছিল বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! মন্দিরের গর্ত থেকে উদ্ধার হল দুই বন্ধুর দেহ। উত্তরপ্রদেশের বাগপতের ঘটনা। তাঁদের হত্যা করে মন্দির প্রাঙ্গণে পুঁতে রাখা হয়েছিল বলে অভিযোগ। পুরো ঘটনায় মন্দিরের পুরোহিতকে দায়ী করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অবৈধ সম্পর্কের জেরে দুই বন্ধুকে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত খুন। পুরোহিত এখন পলাতক। এই ঘটনা পুরো এলাকাকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে।

বাগপতের চণ্ডীনগর থানা এলাকার লাহচৌড়া গ্রামের একটি গণেশ মন্দিরের মাটি খুঁড়ে দুই বন্ধুর লাশ উদ্ধার করা হয়। তাঁদের মন্দির প্রাঙ্গণের অগ্নিকুণ্ডের নিচের গর্তে পুঁতে রাখা হয়েছিল। জানা গিয়েছে, ঘটনার ২০ দিন আগে থেকে মৃত দুই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁদের পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের হদিশ পায়নি। শেষমেষ পুলিশে দ্বারস্থ হন তাঁরা। তাঁদের অঙ্কিত ও ইসরা বলে শনাক্ত করেছে পুলিশ। দুজনের বয়স ২৮ বছর। একজন হিন্দু এবং একজন মুসলিম। পরিবারের অভিযোগ, অভিযুক্ত পুরোহিতের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেড়িয়েছিলেন দুই বন্ধু। অভিযোগের পরেই পুলিশ ওই মন্দিরে যান। তল্লাশির সময় ওই পুরোহিতের দুই শিষ্যকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তাঁদের মন্দির চত্বরে পুঁতে দেওয়া হয়েছে। এরপর পুলিশ তাঁদের পরিবারকে খবর দেয়।

১৩ অগস্ট ভোরে দুই বন্ধুকে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে পাঠায়। তবে এখনও তাঁদের মৃত্যুর রহস্যভেদ হয়নি। প্রমাণ লোপাটের জন্যে তাঁদের পুঁতে ওপরে টাইলস চাপিয়ে দেওয়া হয়েছিল। পরিবারের অভিযোগ, ওই পুরোহিত আগে সিঙ্গোলি টাগা গ্রামে থাকতেন। ছয় মাস আগে লাহচৌড়া গ্রামের গণেশ মন্দিরে থাকতে শুরু করেছিলেন। পুরোহিত কেন তাঁদের খুন করবেন? এই ঘটনার পেছনে আর কারা কারা জড়িত তা জানতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, অবৈধ সম্পর্কের জেরেই তাঁদের খুন করা হয়েছে। পুরোহিতের পরিবার এর কোনও মহিলার সঙ্গে মৃতদের মধ্যে একজনের সম্পর্ক ছিল, তার জেরেই দুই বন্ধুকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের পরেই তাঁদের মৃত্যুর কারণ জানা যাবে। অভিযুক্ত পুরোহিত এখন পলাতক। তার দুই শিষ্যকে আটক করা হয়েছে।

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

‘কোনও অন্যায় করিনি,’ নেতাজিকে অপমান করেও সাফাই অনন্ত মহারাজের

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বিরাট বস্তু, দেখতে ভিড় পর্যটকদের, ব্যাপক চাঞ্চল্য

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা টুলুর, মিলল না রক্ষাকবচ!

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে