মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টার্গেট ছিল ২০২৬ সালের ৩১ মার্চ। সেই মতো দেশ থেকে মাওবাদীদের মুক্ত করতে অভিযান চালিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। হাতে গোনা কয়েকটি জেলা ছাড়া, প্রায় গোটা দেশ থেকেই মুছে ফেলা হয়েছিল মাওবাদীদের অস্তিত্ব। গতকাল, বুধবার জানা যায় মাওবাদীদের প্রবীণ নেতা মিসির বেসরাও গ্রেফতার হয়েছেন। গত মঙ্গলবার (২৮ জুলাই) বারওয়াড্ডা থানার মানিয়াডিহি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তার মাথার দাম ছিল ১ কোটি টাকা। একই অভিযানে আরও দুই মাওবাদী নেতাকেও গ্রেফতার করা হয়। আর এই গ্রেফতারের পরেই গোটা দেশ থেকে মুছে গেল মাওবাদী সংগঠন।

আরও পডুন: মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

গতকাল, বুধবার রাজ্যসভায় প্রশ্নত্তোর পর্বে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই গত ৮ বছরের রেকর্ড তুলে ধরেন। তিনি জানান, ২০১৮ সালে দেশে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ছিল ১২৬। ২০২৩ সালে দেশে ৪৮৬টি হামলার ঘটনা ঘটেছিল। এই হামলায় ১০৭ জন সাধারণ মানুষ এবং ৩২জন নিরাপত্তা বাহিনী সদস্যের মৃত্যু হয়। ২০২৬ সালের মার্চ মাস থেকেই এই সংখ্যা শূন্য। মার্চের আগে মোট ৩৩ টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ছত্তিশগড়ে হামলার ঘটনা ১৮টি। মৃত্যু হয়েছে ৭ জনের। আবার ঝাড়খণ্ডে ১৩টি হামলার ঘটনা ঘটেছে। ২০২৬ সালে ২১ জুলাই পর্যন্ত রিপোর্ট অনুযায়ী অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ,মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরলমে মাওবাদী হামলার ঘটনা শূন্য। রাজ্যসভায় দেশের সব জেলাকে মাওবাদী-মুক্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও পূর্ব অভিজ্ঞতার কথা মাথাতে রেখে ৩৭টি জেলাকে এখনও সংবেদনশীলের তালিকায় রাখা হয়েছে। সেই জেলাগুলি বেশিরভাগ ছত্তিশগড়, ঝাড়খণ্ডের একটা অংশের মধ্যে পড়ে। তাই সেই এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই নজরদারিতে সহযোগিতা করছে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনও।

মোদির সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি মেটা কর্তৃপক্ষের

ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী