সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা। বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় উল্লেখযোগ্য বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। তবে বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ৩১ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। এই সময় মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, যদিও কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ৪ অগস্ট থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ওই সময় বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

অন্যদিকে, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলক বেশি উদ্বেগজনক। ৩০ ও ৩১ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার প্রভাব বজায় থাকায় আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার