হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেটরাজ, বেআইনি টোল আদায় ও বেআইনি মদের কারবারের বিরুদ্ধে অভিযোেগ জানাতে চালু হওয়া রাজ্য সরকারের টোল-ফ্রি হেল্পলাইনে প্রথম দিনেই প্রায় ২ হাজার অভিযোগ জমা পড়েছে। বুধবার নবান্নের কন্ট্রোল রুমে আসা ফোনের মধ্যে শুধু দুর্নীতি নয়, অন্নপূর্ণা ভাণ্ডার, বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থা, জল জমা, জমি-বাড়ি সংক্রান্ত বিভিন্ন অভিযোগও উঠে এসেছে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চারটি পৃথক টোল-ফ্রি নম্বর চালুর ঘোষণা করেন। প্রশাসনের দাবি, সরকারি পরিষেবা সংক্রান্ত অভিযোগের পাশাপাশি কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং বেআইনি মদের কারবারের বিরুদ্ধে দ্রুত অভিযোগ জানানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কাটমানি সংক্রান্ত অভিযোগ জানাতে ১৫৫৩৩৪, সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৩৫, বেআইনি টোল আদায়ের অভিযোগের জন্য ১৫৫৩৩৩৭ এবং বেআইনি মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ১৫৫৩৩৩৯ নম্বরে ফোন করা যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টোল-ফ্রি নম্বরের অপব্যবহার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইচ্ছাকৃতভাবে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে অভিযোেগ দায়ের করলেও আইনানুগ পদক্ষেপ করা হবে বলে সতর্ক করেছে প্রশাসন।

আরও পড়ুনঃ সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, হেল্পলাইনে আসা প্রতিটি ফোন কল রেকর্ড করা হবে। প্রয়োজন হলে ভবিষ্যতে সেই রেকর্ডিং তদন্তের স্বার্থে ব্যবহার করা হবে। তিনি আরও জানান, প্রতিটি অভিযোেগ সংশ্লিষ্ট দফতর ও পুলিশ আধিকারিকরা পৃথকভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রশাসনের আশা, এই হেল্পলাইন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া আরও কার্যকর হবে।

মোদির সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি মেটা কর্তৃপক্ষের

ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের