অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব

খুব শিগগিরই অমরনাথ যাত্রার নিরাপত্তা পর্যালোচনায় উপত্যকায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।      

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: করোনাভাইরাস সংক্রমণের কারণে দু’বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় চলতি বছর ফের পূণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে অন্যতম তীর্থস্থান। আগামী ৩০ জুন ১১ অগস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা। ৪৩ দিন ধরে চলা তীর্থযাত্রায় যাতে নিরাপত্তার কোন ফাঁক না থাকে তা নিশ্চিত করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, আইবি প্রধান অরবিন্দ কুমার জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান, উপত্যকার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফের ডিজি, বিএসএফের ডিজি বৈঠকে বসেছিলেন। খুব শিগগিরই অমরনাথ যাত্রার নিরাপত্তা পর্যালোচনায় উপত্যকায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।      

অন্যদিকে, মন্দির পরিচালন সমিতির প্রধান নির্বাহী আধিকারিক নীতীশ্বর কুমার এদিন সাংবাদিকদের জানান, ‘চলতি বছরে আট লাখ পূণ্যার্থী অমরনাথ দর্শনে যাবেন বলে অনুমান করা হচ্ছে। বিপুল সংখ্যক ভক্তদের যাতে পূণ্যযাত্রায় কোনও অসুবিধা না হয় তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীদের জন্য বালতাল থেকে নুনবান পর্যন্ত বিশেষ হেলিকপ্টার পরিষেবা চালু করা হচ্ছে। এছাড়া প্রত্যেক যাত্রীকে আরএফআইডি (RFID) ট্যাগ দেওয়া হবে। ওই ট্যাগের মাধ্যমে প্রত্যেক যাত্রীর গতিবিধির উপরে নজরদারি চালানো হবে। ভক্তদের জন্য দুর্ঘটনা বিমার পরিমাণও বাড়ানো হয়েছে। তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে।’

চলতি বছরের অমরনাথ যাত্রার জন্য গত ১১ এপ্রিল থেকেই ভক্তদের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। পূন্যার্থীরা অমরনাথ যাত্রার জন্য https:jksasb.nic.in-এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। নাম নথিভুক্তকরণ শুরু হওয়ার পরে প্রথম পাঁচ দিনে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন অমরনাথ শ্রাইন বোর্ডের সিইও নীতীশ্বর কুমার।

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক