হানি সিংহের মুম্বইয়ের কনসার্টে ধুন্ধুমার, ‘Chaar Bottle Vodka’ না গাওয়ায় র‍্যাপারকে তুলোধনা

জনপ্রিয় র‍্যাপার-গায়ক হানি সিংহের কনসার্ট ঘিরে ফের বিশ্বঙ্খলা। অতিরিক্ত ভিড়ের কারণে প্রাণবন্ত কনসার্টটি বিষাক্ত রাতে পরিণত হল

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় র‍্যাপার-গায়ক হানি সিংহের কনসার্ট ঘিরে ফের বিশ্বঙ্খলা। অতিরিক্ত ভিড়ের কারণে প্রাণবন্ত কনসার্টটি বিষাক্ত রাতে পরিণত হল। গতকাল ২৮ মার্চ মুম্বইয়ের এমএমআরডিএ গ্রাউন্ডে হানির বহু প্রতীক্ষিত কনসার্টের আয়োজন করা হয়েছিল। কিন্তু হানির আগমনের সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠানটির বেশিরভাগ টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু অভিযোগ, সেই মতো উপযুক্ত ব্যবস্থা করতে পারেনি আয়োজকরা। হানির কনসার্টের কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। শোয়ের টিকিট অনেক আগে বিক্রি হয়ে গেলেও কিছু দর্শক VIP জোনে অনধিকার প্রবেশ করেছিলেন।

নিরাপত্তার ব্যবস্থা দূর্বল ছিল। পাশাপাশি অতিরিক্ত গরমে ভক্তদের মধ্যে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে দর্শকদের উপচে পড়া ভিড়ের কারণে অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন অনেকে। তবে এমন উত্তেজনাপূর্ণ পরিবেশ সত্ত্বেও, ভক্তদের একাংশ হানি সিংহের পারফর্ম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন। কারণ হানি সিংহ, যে গানগুলির জন্যে ভক্তমহলে পরিচিত, বিশেষ করে তিনি তাঁর আইকনিক ট্র্যাক ‘চার বোতল ভদকা’ কনসার্টে পরিবেশন করেননি। তাতেই ভক্তদের একাংশ ক্ষুব্ধ হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জনপ্রিয় এই পার্টি অ্যান্থেমটি না গাওয়ার জন্যে হানির সমালোচনা করে অনলাইনে তাঁদের মতামত জানিয়েছেন। এদিন অনুষ্ঠানে হানি সিংহ একটি রোলস রয়েসে চড়ে জমকালোভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন, যা রাতের অনুষ্ঠানের আবহ তৈরি করে দিয়েছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Yashika (@yashikaparikh)

তিনি সম্পূর্ণ সাদা পোশাকে ছিলেন। কনসার্টের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত ছিল, যখন তিনি একজন তাঁর নারী ভক্তকে মঞ্চে ডেকে একটি বিলাসবহুল বাইক উপহার দিয়ে সকলকে চমকে দেন। এর আগে দিল্লিতে পারফর্ম করার সময়ও তিনি একই ধরনের কাজ করেছিলেন। যদিও হানি সিংহ মুম্বই শোয়ের আগে ঘোষণা করে ছিলেন যে, তিনি এই উপহারটি আবারও দেবেন এবং তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তাঁর চলমান ‘মাই স্টোরি – ইন্ডিয়া চ্যাপ্টার’ সফরের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল মুম্বই। এছাড়া পুনে, আমেদাবাদ, ইন্দোর, লখনউ এবং কলকাতাসহ বিভিন্ন শহর জুড়ে তিনি কনসার্ট করবেন এবং আগামী ১৬ মে বেঙ্গালুরুতে তা শেষ হবে। তবে হানি সিংহের মুম্বইয়ের কনসার্ট নিয়ে এখন আলোচনা তুঙ্গে।

 

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন