ভোটের আগে কত জনকে জেলে পোরা হবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের আগে আর কতজনকে জেলে পোরা হবে। সোমবার এক ইউটিউবারের জামিনের আবেদনের প্রেক্ষিতে  পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করতে শোনা গেল সুপ্রিম কোর্টকে। ভোটের আগে বিভিন্ন ব্যক্তিকে জেলবন্দি করার বিষয়টি যে ভালো চোখে দেখছে না সেকথা বুঝিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

এদিন বিচারপতি অভয় এস ওখা, বিচারপতি উজ্জ্বল ভুয়ান মন্তব্য করেছেন, ইউটিউবার এ দুরিয়ামুরুগান সাত্তাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের উদ্দেশ্যে কোনও বিতর্কিত মন্তব্য করেছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। তিনি ব্যক্তি স্বাধীনতার অপব্যবহার করেননি। এই প্রসঙ্গে বলতে গিয়েই তামিলনাড়ু সরকারের আইনজীবী মুকুল রোহতগির উদ্দেশ্যে বিচারপতি ওখা প্রশ্ন তোলেন, ভোটের আগে ইউটিউবে মন্তব্যের জন্য প্রত্যেককে যদি জেলে পুড়তে হয়, তাহলে কত লোককে জেল বন্দি করতে হবে বলুন তো।

এদিন শীর্ষ আদালত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, এভাবে ইউটিউবে মন্তব্যের জন্য কাউকে জেলবন্দি করা যাবে না। বিচারপতি ওখা জানিয়েছিলেন, ইউটিউবার দুরিয়ামুরিগন সাত্তাই যে সত্যিই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন, সেটা ঠিক করে দেবে কে। তবে ওই মন্তব্যের ভিত্তিতে কাউকে জেলবন্দি করা যায় না। উল্লেখ্য, এর আগে মাদ্রাজ হাই কোর্টে দুরিয়ামুরিগনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এরপর মামলাটি পৌঁছোয় শীর্ষ আদালতে।

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক