যারা আমায় ব্যঙ্গ করে, তাদের ধন্যবাদ: বিজেপিকে সপাটে চড় রাহুলের

ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু-কাশ্মীর: যারা আমায় নিয়ে ব্যঙ্গ করে, আমায় লক্ষ্য করে টিপ্পুনি কাটে, খোঁচা দেয়, তাদের অসংখ্যা ধন্যবাদ। তাদের থেকেও আমি আমার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনে অনেক কিছু শিখেছি। তাদের প্রতি কৃতজ্ঞ রইলাম। 

পদ্ম শিবিরের নাম না করে তাদের গালে সপাটে চড় মারলেন রাহুল গান্ধি। সোমবার জম্মু-কাশ্মীরে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন রাহুল। রাহুল যে তার বক্তব্যে পদ্ম শিবিরকে নিশানা করবেন সে ব্যাপারে নিশ্চিন্ত ছিল রাজনৈতিকমহল। তবে এভাবে প্রতিপক্ষ শিবিরের গালে সপাটে চড় কষিয়ে দেবে, সেটা তারা বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি। 

সমাপ্তি অধিবেশনে বক্তব্য় রাখতে গিয়ে যুবরাজ বলেন, যাদের আক্রমণের নিশানায় সব সময় আমি, যারা সুযোগ পেলেই আমায় নিয়ে ব্যঙ্গ করে, তাদের থেকেও শেখার আছে। শিখেছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।  তাদের কথায় আমি কিছু মনে করি না। কারণ, আমার লড়াই  সেই চিন্তা-ভাবনার বিরুদ্ধে যা দেশবাসীর মধ্যে বিভেদের দেওয়াল তৈরি করে দিতে চায়।  এই লডা়ই আমার একার নয়, এই লড়াই সকলের যারা এই দর্শনে বিশ্বাস করে না। উপস্থিত জনতার উদ্দেশ্যে তাঁর বার্তা – আসুন, আমরা সকলে এই মন্ত্রে শপথ গ্রহণ করি যে দেশ থেকে বিভেদের রাজনীতি দূর করব। ঘৃণার পরিবর্তে আমরা ছড়িয়ে দেব ভালোবাসা। ভারত জোড়ো যাত্রা যেমন একসূত্রে ভারতবাসীকে বেঁধেছে, সেই ভালোবাসা দিয়ে আমার দেশবাসীকেও বেঁধে রাখব। 

 

আরও পড়ুন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দিগ্বিজয়ের মন্তব্য তাঁর ব্যক্তিগত: রাহুল গান্ধি

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০