মেঘালয়ে তৃণমূল সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমি উপস্থিত থাকব: মমতা

তৃণমূল কংগ্রেসের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যখন মেঘালয়ে রাজনৈতিক সভা করছেন সেই সময় মেঘালয়-সহ তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচনের ৪০ দিন আগে তাৎপর্যপূর্ণভাবে বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় প্রত্যয়ের সঙ্গে সভামঞ্চ থেকে জানিয়ে দিলেন, মেঘালয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল। আর তৃণমূল কংগ্রেসের সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

বুধবার মুখ্যমন্ত্রী মেঘালয়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশে বলেন, ‘প্রথমেই আমি মেঘালয়কে স্যালুট করতে চাই তার গৌরবের জন্য। পরের বার আমি এখানে আসব এবং আপনাদের স্থানীয় ভাষা শিখব।’ মেগের রাজ্যে এদিন একগুচ্ছ জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আদলে সে রাজ্যে একাধিক প্রকল্প চালু করা হবে বলে জানান তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। উল্লেখ্য মেঘালয়ে বর্তমানে বিরোধী দলের ভূমিকায় রয়েছে জোড়াফুল শিবির। ফলে সেখানে বিধানসভা নির্বাচনে ভালো লড়াই দিতে পারলে ক্ষমতায় চলে আসা কঠিন নয় তৃণমূল কংগ্রেসের। আর তাই নির্বাচনকে পাখির চোখ করে সে রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য এর আগে গত ডিসেম্বর মাসে মেঘালয়ে প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফরে গিয়ে মেঘালয়ে দলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মেঘালয়ের মানুষকে তৃণমূল সুপ্রিমো প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প মেঘালয়ের মহিলাদের জন্য চালু করবেন তিনি।

শুভেন্দুর নির্দেশ অমান্য করে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম হামলা বিজেপি কর্মীদের, দাঁড়িয়ে দেখল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

গ্রেফতারির ভয়ে হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার!

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

কুশল অতীত, আবারও প্রেমে পড়েছেন শিবাঙ্গী যোশী, হয়ে গিয়েছে বাগদান, পাত্র কে?

সিন্ধুর জল নিয়ে ফের ভারতে পরমাণু বোমা হুমকি বিলাওয়াল ভুট্টোর

জয়প্রকাশ মজুমদারকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে মানতে হবে কড়া শর্ত

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন

সেবাশ্রয়ের নামে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতেন অভিষেক! দায়ের অভিযোগ