পশ্চিমী ঝঞ্ঝার জেরে কেদারনাথে ভারী তুষারপাত, উত্তরপ্রদেশে বজ্রাঘাতে মৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত শেষে গ্রীষ্ম আসার পর দেশজুড়ে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। দিল্লি ও পাঞ্জাবসহ ১১টি রাজ্যে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার মধ্যপ্রদেশের ৩৬টি জেলায় বৃষ্টি হয়েছে । শনিবার শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া দেওয়া হয়েছে। শুক্রবার রাজস্থানের মরু জেলা জয়সলমের ও বিকানেরে ভারী শিলাবৃষ্টি হয়েছে। আজমীর ও বেওয়ারে ঝড়ে উপড়ে পড়েছে গাছ এবং বহু টিনের চাল উড়ে গিয়েছে আগামী তিন দিনএকই রকম আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে এই ঝড়বৃষ্টির তাণ্ডবে উত্তরপ্রদেশের কোশিকালা শস্য বাজারে ১০ হাজার বস্তায় রাখা ৫,০০০ কুইন্টাল গম বৃষ্টিতে ভিজে গিয়েছে। তার আগে রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছিল। অন্যদিকে হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় প্রবল ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি হয়েছে। লাহুল-স্পিতির উঁচু এলাকাগুলোতে তুষারপাত হয়েছে। শনিবার কেদারনাথেও নতুন করে বরফ পড়েছে। এপ্রিল মাসেও হিমাচল প্রদেশের উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাত হচ্ছে। গত রাতে অটল টানেল, দারচা, রোহতাং পাস, শিনকুলা পাস এবং স্পিতি উপত্যকায় তুষারপাত হয়েছে। শনিবার কাংড়া, কুল্লু, মান্ডি এবং শিমলা জেলায় শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: দুপুরের পরে ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গে ছাতা আছে তো? সতর্ক থাকুন

হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশে শিলাবৃষ্টি হতে পারে। তামিলনাড়ুতে বজ্রপাত হতে পারে। ভোপাল ও গোয়ালিয়র সহ ৪৫টি জেলায় বজ্রঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। গত চার দিন ধরে মধ্যপ্রদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় ভোপাল ও গোয়ালিয়র সহ ৪৫টি জেলায় প্রবল বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রাজস্থানের ২৫টিরও বেশি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার বিকানের, শ্রীগঙ্গানগর ও জয়সলমীরে শিলাবৃষ্টিও হয়েছে। এদিকে, জয়পুর শহরে গভীর রাতে হওয়া ঝড়ের কারণে পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে পাঞ্জাব ও চণ্ডীগড়ের আবহাওয়ার পরিবর্তন হয়েছে। তাপমাত্রা ৫.৪ ডিগ্রি কমেছে। আবহাওয়া দপ্তর আজকের জন্যও বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান