হারিয়ে গিয়েছে ডেথ সার্টিফিকেট, পত্রিকায় বিজ্ঞাপন মালিকের

তাজ্জব নেট দুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: বাংলার সেই বিখ্যাত ছবির কথা মনে আছে – যমালয়ে জীবন্ত মানুষ। যে ছবিতে দেখা গিয়েছে মর্ত্য থেকে যমদূত টপাং করে তুলে স্বর্গে নিয়ে গিয়েছে। আর স্বর্গে গিয়ে সে শুরু করেছে তাণ্ডব।

সংবাদপত্রে প্রকাশিত একটি বিজ্ঞাপনের সূত্রে এই গৌরচন্দ্রিকা। বিজ্ঞাপন ডেথ সার্টিফিকেট নিয়ে। অসমের এক ব্যক্তি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানিয়েছেন, তাঁর ডেথ সার্টিফিকেট হারিয়ে গিয়েছে। কোনও সহৃদয় ব্যক্তির তা নজরে পড়লে তিনি যেন যোগাযোগ করেন। কোথায় যোগাযোগ করবেন, সেটাও বলা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন অনুসারে, ডেথ সার্টিফিকেট হারিয়ে গিয়েছে রঞ্জিত কুমারের। তাঁর বাবার নাম সুধাংশু বিমল চক্রবর্তী। বিজ্ঞাপন অনুযায়ী, অসমের লামডিং বাজারে গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় রঞ্জিত কুমার তাঁর ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলেন। বিজ্ঞাপন চোখে পড়ে আইপিএস অফিসার রুপিন শর্মা। বিজ্ঞাপন দেখার পর তাঁর পক্ষে আর ধৈর্য্য ধরে রাখা সম্ভব ছিল না। তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে ওই বিজ্ঞাপনের ছবি তুলে পোস্ট করে দেন।  সঙ্গে জুড়ে দেন ছোট্ট একটা ক্য়াপশন – ভারত বলেই এটা সম্ভব। 

ভাইরাল হওয়া ভিডিয়ো চোখে পড়ে নেটিজেনদের।   তাদের মন্তব্য হাস্যরসে টইটম্বুর। এক নেটিজেন ওই বিজ্ঞাপন দেখে ফুট কেটেছেন। বিজ্ঞাপন দাতার কাছে তাঁর প্রশ্ন -ওই ডেথ সার্টিফিকেট খুঁজে পেলে কোথায় পৌঁছে দিতে হবে – স্বর্গে না নরকে? আরও এক নেট নাগরিক ওই বিজ্ঞাপন দেখে ইংরেজিতে লিখেছেন Ad-bhoot।

বিষয়টা যে অদ্ভূত তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ একমাত্র মানুষ মারা যাওয়ার পর ইস্যু করা হয় ডেথ সার্টিফিকেট। আর যে মানুষ বেঁচে, তার নামে ডেথ সার্টিফিকেট – সত্যিই তো অদ্ভূত। 

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার