বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ নববধূ সহ ৫০ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের আনন্দের মাঝে আচমকাই বিপত্তি।  বিয়ের অনুষ্ঠানে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন নববধূ সহ ৫০জন। ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুর জেলায়। অনুষ্ঠানে পরিবেশিত খাবার খাওয়ার পরে অতিথিরা অসুস্থ বোধ করতে শুরু করে। ততক্ষণাৎ তাদের শাহপুর রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শাহপুর রেফারেল হাসপাতালের ডাঃ এ আনসারি জানিয়েছেন, ৪০ জনেরও বেশি লোককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আরও ৫০ জনকে আরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাঃ আনসারি বলেন, খাবারের বিষক্রিয়া হওয়ায় অতিথিরা অসুস্থ হয়ে পড়ে। খাদ্য বিষক্রিয়া, সাধারণ হলেও, হালকা অস্বস্তি থেকে প্রাণঘাতী পরিস্থিতি পর্যন্ত হতে পারে। মেডিকেল টিমের দ্রুত হস্তক্ষেপের ফলে এই ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

এই ঘটনা প্রথম নয়। এরআগে অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। গত ১৪ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে বাহরাইচ জেলায় একটি ‘তিলক’ অনুষ্ঠানে খাবার খাওয়ার পর প্রায় ৭০  জন অসুস্থ হয়ে পড়ে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিহারে ঘটল একই ঘটনা। এই  অসুস্থ হয়ে পড়ার ঘটনায় প্রশ্ন উঠছে অনুষ্ঠান বাড়িতে খাদ্য সুরক্ষার বিষয়টি নিয়ে ।

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?