ঘরে শান্তি ফেরাতে দুই মহিলাকে বলি দম্পতির, টুকরো টুকরো কেটে কবর

গ্রেফতার দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: ঘরে শান্তি ফেরাতে, ধনসম্পদ বৃদ্ধি করতে দুই মহিলাকে অপহরণ করে বলি দিলেন দম্পতি। পরে তাদের দেহ ধারাল ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে দিলেন কবর। হত দুই মহিলার পরিচয় জানা গিয়েছে। এরা হলেন রোজেলিন এবং পদ্মা। এই দুই মহিলা লটারির টিকিট বিক্রি করে আয় করতেন।

পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করেছে।এরা হল ভগবৎ সিং এবং তাঁর স্ত্রী লালিয়া। তাদের জেরা করে পুলিশ জেনেছে এই ঘটনায় রশিদ নামে এক যুবকও জড়িত। পুলিশ তাকেও গ্রেফতার করেছে। দম্পতির বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে, অপহরণ-খুনে সাহায্য করার অভিযোগে রশিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দম্পতিকে জেরা করে পুলিশ কবর দেওয়া দুই মহিলার দেহ উদ্ধার করে। দেহ এতটাই বিকৃত যে তা চিহ্নিত করতে পুলিশকে রীতিমতো হিমসিম খেতে হয়েছে।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুসারে, ভগবৎ সিং এবং লালিয়া দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। সমস্যা থেকে নিস্তার পেতে দম্পতি এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করলে তান্ত্রিক পরামর্শ দেয় বছর ৫০-য়ের দুই মহিলাকে বলি দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তান্ত্রিকের পরামর্শ মেনে ভগবৎ সিং এবং তাঁর স্ত্রী লালিয়া রশিদের সাহায্যে রোজেলিন এবং পদ্মাকে অপহরণ করে বলি দেয়।

ঘটনা প্রকাশ্যে আসে সম্প্রতি। রোজেলিন এবং পদ্মাকে কিছুদিন আগে আশ্চর্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের তরফ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হলে পুলিশ মাঠে নামে। শুরু হয় মোবাইল ট্র্যাকিং। ট্র্যাকিংয়ে ধরা পড়ে ফোন রয়েছে রশিদের কাছে। রশিদকে গ্রেফতা করতেই সব কিছু ফাঁস হয়।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ