‘চাকরি দিতে পারবে না, তাই প্রশ্ন ফাঁস’, সংসদে দাঁড়িয়ে  বড় অভিযোগ অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরগম রাজনীতি। এই আবহে মঙ্গলবার সংসদের মধ্যে মোদি সরকারকে আক্রমণ করলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। এদিন লোকসভার দাঁড়িয়ে তিনি  প্রশ্ন তোলেন,’ প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন? সত্যিটা হল, যুবকদের যাতে চাকরি দিতে না হয়, তার জন্যই মোদি  সরকার এটা করছে।‘

পাশাপাশি ইভিএম নিয়ে এদিন সরব হন অখিলেশ। তিনি বলেন ,’ আমরা ইভিএম বিশ্বাস করিনা। উত্তরপ্রদেশে ৮০ টা আসনের মধ্যে ৮০ টায় জিতলেও আমরা ইভিএমকে বিশ্বাস করতাম না। ইভিএম ইস্যু নিয়ে বারবার সরব হব।‘এছাড়াও বিজেপিকে কটাক্ষ করে অখিলেশ বলেন, ‘মনে হচ্ছে যেন পরাজিত সরকার ক্ষমতায় এসেছে, এই সরকার টিকবে না, পড়ে যাবে। বলেছিল এবার ৪০০ পার। পুরোটাই ব্যর্থ হয়েছে।‘

অন্যদিকে ২৪-এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন করেন। আর সেই অযোধ্যা থেকেই হেরে যায় বিজেপি। এই  প্রেক্ষিতে মঙ্গলবার সংসদে সরব হলেন অখিলেশ যাদব। তিনি বলেন, ‘ রাম যা তৈরি করেছেন তাই হয়েছে। রাম মন্দির নিয়ে রাজনীতি করেও হারতে হয়েছে বিজেপিকে।অযোধ্যার জয় হল গণতান্ত্রিক জয়।‘ একথায় এদিন সংসদের মধ্যে মোদি সরকারের একাধিক কর্মকাণ্ড নিয়ে সরব হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?