২০২৪ সালের লোকসভা ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধিতে জোর মোদির

ভোটমুখী মধ্যপ্রদেশের ভোপালে মঙ্গলবার বিজেপি কর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০২৪ সালের লোকসভা ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৎপরতা শুরু করেছে কেন্দ্রের মোদি সরকার। ভোটমুখী মধ্যপ্রদেশের ভোপালে মঙ্গলবার বিজেপি কর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেন।

মঙ্গলবার নরেন্দ্র মোদি বলেন, ‘তোষণের রাজনীতি অনেক লোককে পিছনে ফেলে রেখেছে।’ পাশাপাশি ভারতে তিন তালাক নিষিদ্ধ করা যে যথাযথ হয়েছে সেই কথাও বলেন প্রধানমন্ত্রী। পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরবের প্রসঙ্গও তুলে ধরেন নমো। ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, তিন তালাক যদি ইসলামের জন্য মুখ্য, তবে কেন মিশর, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে তা অনুশীলন করা হয় না। অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে ব্যাট ধরে মোদি বলেন, ‘একটি পরিবারের বিভিন্ন সদস্যের জন্য আলাদা আলাদা নিয়ম’ থাকা কাজের নয়।

উল্লেখ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা নিয়ে জনমত গ্রহণ করতে গত ১৪ জুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী ৩০ দিনের মধ্যে ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষের কাছ থেকে মতামত চেয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গোড়ায় ২১তম আইন কমিশন অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সব পক্ষের মতামত জানতে চেয়ে ২০১৬ সালের ৭ অক্টোবর একটি প্রশ্নমালাও প্রকাশ করেছিল। এর পর ২০১৮ সালের ১৯ মার্চ, ২০১৮ সালের ২৭ মার্চ এবং ২০১৮ সালের ১০ এপ্রিলও মতামত জানতে চাওয়া হয়।’

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি