মানবিক ভারত! বিপর্যস্ত টোঙ্গার পাশে দাঁড়াতে বিপুল অর্থের সাহায্য ঘোষণা

মঙ্গলবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এই ত্রানের কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের শুরুতেই প্রাকৃতিক বিপর্যয়ে রীতিমতো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দ্বীপরাষ্ট্র টোঙ্গা। গত ১৫ জানুয়ারি টোঙ্গায় যে ভয়ানক অগ্নুৎপাতের ঘটনা ঘটে এবং তার জেরে যে বিধ্বংসী সুনামি আছড়ে পরে সমুদ্র তীরবর্তী এই দ্বীপরাষ্ট্রের ওপর তাতে টোঙ্গার সঙ্গে বাহ্যিক দুনিয়ার কার্যত সমস্তরকম যোগাযোগ বিচ্ছন্ন হয়ে যায়। এর জেরে বিপুল ক্ষতির মুখে পড়েছে এই দেশ। আর টোঙ্গার এই দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়াল ভারত। জানা যাচ্ছে, ভারত থেকে খুব শীঘ্রই মার্কিন প্রায় ২ লক্ষ ডলারের ত্রাণ পাঠানো হবে টোঙ্গায়। মঙ্গলবার  ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এই খবর জানানো হয়েছে।

মঙ্গলবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এই ত্রানের কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ডস কোঅপারেশন (FIPIC)-এর অধীনস্ত ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসাবে এবং টোঙ্গার বন্ধুত্বপূর্ণ জনগণের সাথে সংহতির ইঙ্গিত হিসাবে, ভারত সরকার ত্রাণ, পুনর্বাসন এবং পুনর্গঠন প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ২ লক্ষ মার্কিন ডলারের তাৎক্ষণিক ত্রাণ প্রদান করে এই দেশকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে।’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০১৮ সালে হওয়া ঘূর্ণিঝড় গীতার মতো, প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এই সঙ্কট এবং ধ্বংসযজ্ঞের সময়ে ভারত দৃঢ়ভাবে টোঙ্গার পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ঘোষিত ভারতের ইন্দো-প্যাসিফিক মহাসাগর উদ্যোগের (IPOI) একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ব্যবস্থাপনা, ২০১৯ সালের নভেম্বর মাসে যে চুক্তি সাক্ষর করা হয়েছিল।’   

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের