চিনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, পত্রপাঠ খারিজ করল দিল্লি

চিনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, কিন্তু পত্রপাঠ খারিজ করল ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, কিন্তু পত্রপাঠ খারিজ করল ভারত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন কার্যালয় হোয়াইট হাউসে অনুষ্ঠিত বাণিজ্যিক সম্মেলনে নরেন্দ্র মোদিকে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে স্বাগত জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের বাণিজ্য, নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক বিষয়ে নানারকম আলোচনা কে কেন্দ্রবিন্দু করেই যৌথ সাংবাদিক বৈঠকে বসেন নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় ট্রাম্প ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব শোনামাত্রই পত্রপাঠ খারিজ করে ভারত।

এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছে, ‘এই ধরণের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি সর্বদা দ্বিপাক্ষিক। যেকোনও প্রতিবেশীর সঙ্গে আমাদের যে সমস্যাই থাকুক না কেন, আমরা কেবল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই তা সমাধান করব।’ বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি যখনই ভারত-চীন সীমান্তে ভয়াবহ সংঘর্ষ দেখতে পাচ্ছি। আমার মনে হয় এটি এখনও অব্যাহত রয়েছে। যদি আমি এই সব বন্ধে কিছু করতে পারি, তাহলে আমি খুব খুশি হব। এই সব অনেক দিন ধরেই চলছে এবং এটি খুবই হিংসাত্মক।” যদিও ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব এটাই প্রথম নয়। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদের সময়েও ভারত-চিন এবং ভারত-পাকিস্তান উভয় বিরোধের সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে ছিলেন। কিন্তু তখনও ট্রাম্পের প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিল ভারত। ভবিষ্যতেও ট্রাম্প এরকম প্রস্তাব আবারও দিতে পারেন।

এদিকে শুল্ক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই শুল্ক নিয়ে আলোচনা শুনছি। এখন উভয় নেতা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। উভয় পক্ষই একে অপরের মতামত প্রকাশ করেছে। অবশেষে ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে এগিয়ে যাওয়ার একটি উপায় খুঁজে পেয়েছে।’ এর আগে ২০২০ সালেও ট্রাম্পের ভারত সফরের সময় দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সাক্ষর হয়েছিল। কিন্ত সেই চুক্তি এগোতে পারেনি। এরপরেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতা থেকে সরে যান এবং আমেরিকায় জো বাইডেনের সরকার ক্ষমতায় আসে। তাই এই চুক্তি আর কার্যকর হয়নি। তবে এদিনের বৈঠকে ট্রাম্পের আমেরিকান যুদ্ধবিমান কেনার প্রস্তাব নিয়ে ভারতের মধ্যে কোনও আলোচনা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে চিনকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে মনে করেন ডোনাল্ড ট্রাম্প, তাই চিনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভাল রাখবেন ট্রাম্প।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা