জাতিসঙ্ঘে পাকিস্তানের কাশ্মীর ইস্যুর মোক্ষম জবাব ভারতের

এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, সাফ জবাব ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি-ওয়াশিংটন: জাতিসঙ্ঘে কাশ্মীর ইস্যু তুলে বিপাকে পাকিস্তান। ইসলামাবাদকে সাফ জানিয়ে দেওয়া হল  ইসলামাবাদ মনে করেছিল, কাশ্মীর ইস্যু তুলে আন্তর্জাতিকমহলের সমর্থন আদায় করতে পারবে। নয়াদিল্লি জানিয়ে দিল, জঙ্গিদের মদত দেওয়াই ইসলামাবাদের নীতি। সেই সঙ্গে ইমরান খানকে সাফ জানিয়ে দিল, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে থাকবে। বেআইনিভাবে দখল করা এলাকা থেকে হাত তুলুক ইসলামাবাদ।

শুক্রবার জাতিসঙ্ঘে ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার-সহ বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির মৃত্যু নিয়ে সরব হন। জবাবে ইসলামাবাদকে কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছে দিল্লি।

জাতিসঙ্ঘে ভারতের প্রতিনিধি ফার্স্ট সেক্রেটারি স্নেহা ধুবে জানিয়েছেন,জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অভ্যন্তরীণ বিষয়। এনিয়ে কোনও আলোচনা কাম্য নয়। বিশ্ব সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্টপোষক হচ্ছে পাকিস্তান। স্নেহা বলেন, “পাকিস্তান ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। আজও পাক নেতারা তাকে শহিদের মর্যাদা দেয়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তালিকায় থাক জঙ্গিদের বেশিরভাগই ওই দেশে রয়েছে।”

ভারতের ফার্স্ট সেক্রেটারি আরও বলেন,“এর আগেও আন্তর্জাতিক মঞ্চটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে পাকিস্তান। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আজ পাকিস্তানে হিন্দু, শিখ, জৈন সংখ্যালঘু সম্প্রদায় নিপীড়িত। কিন্তু ভারত একটি বহুমাত্রিক গণতান্ত্রিক দেশ। এদেশের সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট তথা প্রধানমন্ত্রী পদেও বসার নজির রয়েছে।”

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা