পাকিস্তানিদের দেশত্যাগের সময়সীমা বাড়াল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের জন্য খানিক স্বস্তি। কেন্দ্রের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁরা আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরে যেতে পারবে পাকিস্তানে। স্বরাষ্ট্রমন্ত্রকের সর্বশেষ আদেশে আগের দেওয়া নির্দেশিকা সংশোধন করা হয়েছে। সেখানে বলা হয়েছিল ৩০ এপ্রিল থেকে সীমান্ত বন্ধ থাকবে।

সর্বশেষ পাওয়া আদেশে বলা হয়েছে, ভারতে থাকা পাকিস্তানি নাগরিকরা যথাযথ ছাড়পত্র নিয়ে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আটারির ইন্টিগ্রেটেড চেক পোস্ট থেকে পাকিস্তানে প্রবেশ করতে পারবে।

৩০ এপ্রিল সময়সীমা শেষ হওয়ার পরে সীমান্তে আটকে থাকা বহু পাকিস্তানির জন্য এ যেন স্বস্তির বার্তা। তবে সূত্র মারফত খবর, পাকিস্তান এখনও তাদের নাগরিকদের প্রবেশের জন্য সীমান্তের দ্বার খোলেনি।

কেন্দ্রের নির্দেশের পর থেকে ৬ দিনে ৫৫ জন কূটনীতিক এবং তাদের সহায়তা কর্মী সহ ৭৮৬ জন পাকিস্তানি নাগরিক আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন। পাকিস্তান থেকে ১,৪৬৫ জন ভারতীয় ভারতে প্রবেশ করেছেন। পহেলগাঁওয়ে পাকমদতপুষ্ট সন্ত্রাসীদের গুলিতে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় কাশ্মীরী নিহত হওয়ার পর পাকিস্তানিদের যত শীঘ্র সম্ভব ভারত ছাড়ার নির্দেশ জারি করা হয়েছিল।

স্বল্পমেয়াদী এবং সার্ক ভিসাধারীদের ২৭ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হলেও, চিকিৎসা ভিসাধারীদের জন্য সময়সীমা ছিল ২৯ এপ্রিল। গত সপ্তাহে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে নিশ্চিত করতে বলেছিলেন যে কোনও পাকিস্তানি যেন নির্ধারিত সময়সীমার পরে ভারতে না থাকেন।

এই পদক্ষেপের ফলে বেশ কয়েকটি পরিবার ভেঙে পড়েছে। মায়েদের থেকে আলাদা হয়ে গিয়েছে সন্তানরা। দেখা গিয়েছে ভারতের কনে পাকিস্তানের ব্বর, ফলে তাদের সন্তানরা পাকিস্তানের নাগরিকত্ব পেয়েছে। তাই মায়েরা ভারতে থাকছেন, কিন্তু পাকিস্তানি সন্তানরা বাবার সঙ্গে সেদেশে চলে যেতে বাধ্য হয়েছে। আবার অনেকে গত ৩০-৪০ বছর ধরে ভারতে বসবাস করছে। তাঁদের শ্বশুরবাড়ি ভারতে, নিজে পাকিস্তানের নাগরিক। তাঁদেরও নির্দেশ দেওয়া হয়েছে চিলে যাওয়ার। এই সপ্তাহের শুরুতে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কেন্দ্রকে ভারতীয়দের সাথে বিবাহিত পাকিস্তানি নাগরিকদের বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

ডিপি প্রধান এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছিলেন, “অত্যন্ত ক্ষতিগ্রস্ত মহিলা হলেন যারা ৩০-৪০ বছর আগে ভারতে এসেছিলেন। ভারতীয় নাগরিকদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার গড়ে তুলেছিলেন এবং দীর্ঘদিন ধরে আমাদের সমাজের অংশ ছিলেন।”

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার