ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩৮২৩, গতকালের চেয়ে ২৭% বেশি

দৈনিক পজিটিভিটির হার ২.৮৭ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা (COVID-19)  আক্রান্ত হলেন ৩৮২৩ জন। যা গতকাল অর্থাৎ শনিবারের চেয়ে ২৭% বেশি বলে জানিয়েছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি গত ২৪ ঘন্টায় দিল্লি, হরিয়ানা, কেরল এবং রাজস্থানে একজন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে মারণ ভাইরাসের সংক্রমণে।

এদিন ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, সারা দেশে কোভিড ১৯ (COVID-19) এর সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৯৮.৭৭ শতাংশ মানুষ। দৈনিক পজিটিভিটি ২.৮৭ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ২.২৪ শতাংশে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে করোনা থেকে মুক্ত হওয়া মানুষের সংখ্যা ৪ কোটি ৪১ লাখ ৭৩ হাজার ৩৩৫ জন।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই দেশজুড়ে নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবারই দেশে দীর্ঘ পাঁচ মাস বাদে দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি টপকে গিয়েছিল। চলতি বছরে প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছিল। উল্লেখ্য শনিবার গোটা দেশে ২৯৯৪টি করোনা সংক্রমণের কেস রেকর্ড করা হয়েছে।  এখনও পর্যন্ত কোভিড ১৯ প্রতিরোধের জন্য টিকাদান করা হয়েছে ২২০.৬৬ কোটি ডোজ।

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর