প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপভোক্তাদের আবেদন যাচাই থেকে শুরু করে টাকা দেওয়ার সময়সীমা সব বিষয়েই আজ মঙ্গলবার বিস্তারিত তথ্য তুলে ধরলেন তিনি। একই সঙ্গে পূর্বতন সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে সরকারি অর্থ ব্যবহারে আরও কড়া নজরদারির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে ১ কোটি ৬২ লক্ষ আবেদনকারীর নথি যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আধার সংক্রান্ত তথ্যের গরমিলের কারণে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী ১৯ অগস্ট ফের খুলবে অন্নপূর্ণা যোজনার পোর্টাল। নতুন করে আবেদন করার সুযোগও থাকবে। নতুন আবেদনগুলির ক্ষেত্রেও সমস্ত তথ্য ও নথি খুঁটিয়ে যাচাই করা হবে। যাঁরা ইতিমধ্যেই যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁদের ২০ অগস্ট পর্যন্ত টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন তিনি। অন্নপূর্ণা যোজনার অর্থপ্রদানের নিয়ম নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাবে।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

এ দিন লক্ষ্মীর ভান্ডার নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সময়ে এই প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছিল। মৃত ব্যক্তি এমনকি অনুপ্রবেশকারীদের নামেও লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পৌঁছে গিয়েছিল বলে দাবি করেন তিনি। সরকারি অর্থ যাতে কোনওভাবেই অপচয় বা নয়ছয় না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর কথায়, ‘সরকারি টাকা এ ভাবে নয়ছয় করা যাবে না।’ অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে উপভোক্তা বাছাই ও নথি যাচাইয়ে তাই কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

অর্জুন পুরস্কার ঘোষণা করল ক্রীড়ামন্ত্রক, ১৭ জন অ্যাথলিটকে দেওয়া হল অ্যাওয়ার্ড

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার