সৌহার্দ্য নয়, দীপাবলিতে পাকিস্তানি রেঞ্জার্সের সঙ্গে মিষ্টি বিনিময় করল না ভারতীয় সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশেষ কিছু দিনে সীমান্তে প্রতিবেশী দেশের সেনাদের মিষ্টি বিতরণ করে ভারতীয় সেনাবাহিনী। তবে বর্তমানে  পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আদায় কাঁচকলায়। স্বাধীনতা দিবসের পর দীপাবলিতে পাকিস্তান রেঞ্জার্সকে মিষ্টি দেওয়া থেকে বিরত থাকল সীমান্ত সুরক্ষাবাহিনী। চলতি বছতে স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ-কে ভারত-পাক সীমান্তে ঐতিহ্যবাহী মিষ্টি বিনিময় না করার নির্দেশ দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশাবলী অনুসরণ করেই শ্রীগঙ্গানগর, বিকানের, জয়সলমীর এবং বারমেরের সাথে রাজস্থান সীমান্ত চৌকিতে কোনও রকম মিষ্টি বিনিময় করা হয়নি। এই এলাকাগুলিতে বিএসএফ মোতায়েন রয়েছে। ভারত সর্বদাই সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা দেয় তবে পাকিস্তান ভারতের প্রতি যে ধরনের আচরণ করে তাতেই তারা সৌহার্দ্য থেকে বঞ্চিত হয়েছে। কয়েক দশক ধরে, ভারতীয় এবং পাকিস্তানি সেনাতা স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, হোলি, দীপাবলি এবং ঈদের মতো জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি এবং শুভেচ্ছা বিনিময় করে আসছে। উত্তেজনা সত্ত্বেও সদিচ্ছা এবং পারস্পরিক শ্রদ্ধার প্রতীক হিসেবেই এতদিন এই নিয়ম চলে আসছিল। তবে ২২ এপ্রিল পহেলগাঁও তে জঙ্গি হামলার পর এই ঐতিহ্য বন্ধ হয়ে।

চলতি বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বৈসরন উপত্যকায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদীরা ২৬ জনকে নিরীহ মানুষকে ধর্ম জেনে খুন করে। যাদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক এবং একজন ছিলেন কাশ্মীর পনি চালক। সেই ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারত-বিরোধী কার্যকলাপের জন্য প্রতিবেশী দেশের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করে।১৫ আগস্ট প্রথমে মিষ্টি বিনিময়ের এই প্রথা স্থগিত করা হয়েছিল এবং এখন তা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। একজন ঊর্ধ্বতন নিরাপত্তাকর্তা বলেছেন, নয়াদিল্লি থেকে পাকিস্তানের প্রতি বার্তাটি স্পষ্ট যে, “যতক্ষণ সীমান্তে সন্ত্রাসবাদ অব্যাহত থাকবে, ততক্ষণ এই ধরনের প্রতীকী আচরণ স্থগিত থাকবে।” ঈদ, ঈদুল আযহা এবং দীপাবলির মতো উৎসবগুলিতে, উভয় পক্ষ ঐতিহ্যগতভাবে সীমান্তের জিরো পয়েন্টে মিষ্টির ট্রে দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানায়। তবে এই দীপাবলিতে, রাজস্থান সীমান্ত শান্ত ছিল।

সরকারি সুবিধার টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা! কলকাতাসহ ৮ জায়গায় একযোগে ইডির তল্লাশি

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

সোনম ওয়াংচুককে নিয়ে বিতর্কের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘থ্রি ইডিয়টস’

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু

আট বছর আগে হারিয়েছেন স্ত্রীকে, আজও তাঁর ছবিতে ফুল দিয়েই দিন শুরু অটোচালকের

দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

আজ কলকাতায় তিন মঞ্চে ‘২১ জুলাই’ পালন, শহরজুড়ে কড়া নিরাপত্তা

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকাপে পোস্টার বিতর্ক! বাতিল হতে পারে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের ব্রিটেনের ভিসা

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ, জেনে নিন যোগ্যতা, বেতন

লঞ্চের আগেই Pixel 11a নিয়ে জোর জল্পনা, একাধিক স্পেসিফিকেশন ফাঁস