NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিট (NEET) পরীক্ষাকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে ভারতে সাময়িকভাবে টেলিগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, টেলিগ্রামের একাধিক গ্রুপের মাধ্যমে নিট পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিট পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২১ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত,  প্রশ্নপত্র ফাঁস, সাইবার প্রতারণা এবং বেআইনি লেনদেনের ঘটনায় বারবার উঠে আসে টেলিগ্রামের নাম। বিভিন্ন দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি একাধিকবার অভিযোগ করেছে যে, এই প্ল্যাটফর্মের কিছু প্রতারকদের কার্যকলাপ সহজ করে তোলে। বিশেষজ্ঞদের মতে, টেলিগ্রামে অ্যাকাউন্ট তৈরি করা তুলনামূলকভাবে সহজ। অনেক দেশে অস্থায়ী বা ভার্চুয়াল নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকায় প্রকৃত পরিচয় গোপন রাখা সম্ভব হয়। ফলে প্রতারণার পর অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এছাড়া টেলিগ্রামে বড় আকারের গ্রুপ ও চ্যানেল তৈরি করা যায়, যেখানে একসঙ্গে হাজার হাজার সদস্য যুক্ত থাকতে পারেন। এই সুবিধা ব্যবহার করে অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের কাছে তথ্য বা বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়। অভিযোগ, প্রতারক চক্র প্রায়শই এই মাধ্যম ব্যবহার করে অবৈধ কার্যকলাপ পরিচালনা করে। টেলিগ্রামের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বট ও অটোমেশন ব্যবস্থা। স্বয়ংক্রিয় বটের সাহায্যে বার্তা পাঠানো, উত্তর দেওয়া এবং বিভিন্ন কাজ পরিচালনা করা যায়। অপব্যবহারের ক্ষেত্রে প্রতারকরা এই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও সংগঠিতভাবে প্রতারণার জাল বিস্তার করে। 

আরও পড়ুনঃ চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

তবে বিশেষজ্ঞরা বলছেন, টেলিগ্রাম নিজে বেআইনি নয়। সাধারণ ব্যবহারকারীরা বৈধ ও নিরাপদ যোগাযোগের জন্যও এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তাই মূল লক্ষ্য প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ এবং কার্যকর নজরদারি নিশ্চিত করা। সূত্রের খবর, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্র। তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৯এ অনুযায়ী এই নির্দেশ জারি করা হয়েছে। সরকারি নির্দেশ অনুসারে, ভারতে নির্দিষ্ট সময়ের জন্য টেলিগ্রাম প্ল্যাটফর্মে প্রবেশাধিকার সীমিত থাকবে। এই সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ ২২ জুন, ২০২৬ পর্যন্ত বলেই জানা গিয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশ্নফাঁস রুখতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রের দাবি।

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল