ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানি সিনেমা-গান-রিয়্যালিটি শো-ওয়েব সিরিজের সম্প্রচার নিষিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৮ মে এক বিবৃতি মারফত জানিয়েছে সোশ্যাল মিডিয়া, ওটিটি সহ অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে পাকিস্তানি ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট এবং অন্যান্য মিডিয়া কন্টেন্ট দেখানো যাবে না। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে পাকিস্তানে হওয়া ভারতের অপারেশন সিঁদুর মিসাইল স্ট্রাইক চালানোর পর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “জাতীয় নিরাপত্তার স্বার্থে, ভারতে পরিচালিত সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ওয়েব-সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট এবং অন্যান্য স্ট্রিমিং মিডিয়া সামগ্রী, সাবস্ক্রিপশন মডেল সহ পাকিস্তানে উদ্ভূত যে কোনও অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে আরও জানানো হয়েছে যে ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তান-ভিত্তিক রাষ্ট্রীয় এবং অ-রাষ্ট্রীয় পক্ষের যোগসূত্র রয়েছে। সরকার জানিয়েছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে।

২২ এপ্রিল পহালগাঁওয়ে হওয়া সন্ত্রাসী হামলার উল্লেখ করে এই তথ্য দেওয়া হয়েছে। ২৫ কয়েকজন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিকের মৃত্যু হয়েছিল ওই হামলায়।

তথ্যপ্রযুক্তি বিধিমালার অধীনে দ্য কোড অফ এথিকসে বলা হয়েছে যে “প্রকাশকদের ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জনশৃঙ্খলা, অথবা বিদেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রভাবিত করতে পারে এমন যেকোনও বিষয়বস্তু প্রকাশ করার সময় যথাযথ সতর্কতা এবং বিচক্ষণতা অবলম্বন করতে হবে।”

মঙ্গলবার গভীর রাতে ভারতের করা অপারেশন সিঁদুরের পর বুধবার রাতে পাকিস্তান জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, শ্রীনগর, অবন্তিপোরা, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়, জলন্ধর, ভাতিন্ডা, ভূজ, কাপুরথালা, আদমপুর, পাঠানকোটের ভারতীয় সেনা ছাউনি লক্ষ্যবস্তু করার দুঃসাহস দেখায়। কিন্তু ভারতীয় বাহিনী পাকিস্তানের ছক বানচাল করে দেয়। শুধু তাই নয়, ভারত লাহোরে পাক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেয়।

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ