ভগবান শিব, কৃষ্ণ ও রাম, ভারতীয় মুসলিমদের পূর্বপুরুষ! দাবি যোগীর মন্ত্রীর

Share:

 

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় মুসলিমদের পূর্বপুরুষ ভগবান শিব, কৃষ্ণ ও রাম। এই ভগবানরাই ভারতীয় মুসলিমদের পূর্বপুরুষ। তাই প্রত্যেক ভারতীয় মুসলিমদের উচিত কোনও দিকে না তাকিয়ে ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার সামনে নত মস্তকে দাঁড়ানো।’ এই বিতর্কিত মন্তব্যটি করে বসলেন যোগী রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী আনন্দ স্বরূপ শুক্ল। তিনি এও জানিয়েছেন, ভারতের কিছু মুসলমানদের মনে স্বপ্ন রয়েছে ইসলামিক পৃথিবী গড়ার। বিদেশের একাধিক দেশের মুসলিমরা বিশেষ করে আফগানিস্তান ও সিরিয়ার মানুষেরা সেটাই চায়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্যই সেই ইসলামিক পৃথিবী গড়ার ভাবনাকে ধ্বংস করবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও নরেন্দ্র মোদি হিন্দুত্বের পতাকা সবার উপরে তুলেছেন।’

গতকাল রাতে এক জনসভা থেকেই এও বক্তব্য রেখেছেন যোগীর প্রতিমন্ত্রী। তিনি এও জানিয়েছেন বিগত সাড়ে চার বছরে যোগী সরকার প্রচুর কাজ করেছে। সামনেই উত্তরপ্রদেশে নির্বাচন আর তার আগেই এইধরনের মন্তব্য করে হিন্দু-মুসলিমের বিভেদ করে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ কিংবা বিধায়করা। সেই তালিকায় নতুন সংযোজন এই প্রতিমন্ত্রীর বিবৃতি। কিছুদিন আগেই আফগানিস্তানের তালিবান শাসনের প্রশংসা করে এক সপা নেতা বিতর্কে জড়ান। তাঁর বিরুদ্ধে এফআইআরও হয়। সেই প্রসঙ্গে বিজেপি বিধায়ক জানিয়েছেন, ‘কিছু সপা নেতারা আবার এই জঙ্গিদের সমর্থন জানায়। তাঁরাই আসল জঙ্গি বলে আমার ধারণা।’

ওই জনসভা থেকে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসিকে আক্রমণ করেন আনন্দ স্বরূপ শুক্লা জানিয়েছেন, ‘ভারতে কিছু কিছু মানুষের ইসলামিক রাষ্ট্র গড়ার মনোভাব রয়েছে। তাঁরা বোকা, সেই মানুষগুলির জন্যই মুসলিমদের ভয়। কিন্তু ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে সেই আশা পূর্ণ হবে না।’

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প