দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক ভারতীয় শ্রমিকের। সিঙ্গাপুরের জুরং পশ্চিম শিল্পাঞ্চলে একটি মালবাহী ট্রাক খালি করার সময় উল্টোদিক থেকে আসা একটি লোডার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই শ্রমিকের।

বুধবার সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রকের (MOM) তরফে জানানো হয়েছে, নিহত শ্রমিকের বয়স ৩৩ বছর। পেশায় চালক ছিলেন তিনি। বুধবার স্থানীয় সময় দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ ওই ব্যক্তি ট্রাক থেকে মাল খালি করার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় আচমকা উল্টোদিক থেকে একটি লোডার এসে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসক দেখার পর ওই চালককে মৃত বলে ঘোষণা করেন।

সিঙ্গাপুর প্রশাসনের তরফে জানানো হয়েছে নিহত ব্যক্তি বিএসএন টেক ইঞ্জিনিয়ারিং সংস্থায় চালক হিসাবে কর্মরত ছিলেন। রেডি-মিক্স নামে এক সংস্থার অধীনে থাকা সাইটে কাজ করছিলেন ওই ভারতীয় ব্যক্তি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাকে মাল বহন সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। জনশক্তি মন্ত্রকের (MOM) তরফে বলা হয়েছে, ‘একটি সাধারণ নিরাপত্তা ব্যবস্থাপনা হিসাবে, নিয়োগকর্তাদের অবশ্যই যানবাহন সংক্রান্ত যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ