কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: রুজি-রোজগারের জায়গা নিয়ে কর্মীদের ক্ষোভ অন্তহীন। কারও আক্ষেপ বেতন নিয়ে। কারও বা নিয়মিত বেতন বৃদ্ধি না হওয়া নিয়ে। ফলে এক অসুখী মন নিয়েই কাজ করে চলেন সিংহভাগ কর্মীরা। তার প্রভাব পড়ে সংস্থার কাজের ক্ষেত্রেও। সেই অসুখ দূর করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে সুখী পরিবেশ তৈরিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন বেশ কয়েকজন উদ্যোগপতি। চালু হচ্ছে ‘হ্যাপিয়েস্ট প্লেসেস টু ওয়ার্ক অ্যাওয়ার্ডস’।  আগামী  জুলাই মাসের শেষের দিকে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে ভারতের শিল্প দুনিয়ার শীর্ষ কর্তারা খাতের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন।

আচমকাই কেন চালু হচ্ছে ‘হ্যাপিয়েস্ট প্লেসেস টু ওয়ার্ক অ্যাওয়ার্ডস’? এর মূল লক্ষ্য হল, বিভিন্ন কর্মীদের মনোভাব জানা, তাদের ক্ষোভ চিহ্নিত করে সংস্থাগুলোকে ভবিষ্যতে মসৃণ পথে চলতে সংস্থাগুলোকে সাহায্য করা। বাস্তবসম্মত ও অর্থবহ পদক্ষেপ গ্রহণ করা। যে সব প্রতিষ্ঠান বা সংস্থায় সুস্থ কর্মসংস্কৃতি রয়েছে, সেই সব সংস্থাকে বাকিদের কাছে আদর্শ হিসাবে তুলে ধরা। কর্মীদের দৈনন্দিন অভিজ্ঞতা এবং ব্যবসায়িক ফলাফলের সঙ্গে এক সমন্বয় ঘটানোই মূল লক্ষ্য। আয়োজকদের মতে, ‘এই পুরস্কারগুলো সেইসব সংস্থাকে কুর্নিশ জানাবে যারা অর্থবহ কর্মপরিবেশ বজায় রেখে চলছে।’‘হ্যাপিয়েস্ট প্লেসেস টু ওয়ার্ক অ্যাওয়ার্ডস’-এর পুরস্কার কারা পাবেন তা নির্ধারণ করতে এক জুরি বোর্ড গঠন করা হয়েছে। তাতে রয়েছেন আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা। টাটা প্লে’র ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও হরি‍ৎ নাগপাল, ইয়াপ ডিজিটালের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান অতুল হেগড়ে, ‘এইচআর কথা’র সম্পাদক প্রজ্জ্বল সাহা, বিপিসিএলের কার্যনির্বাহী পরিচালক পুষ্পকুমার নায়ার। এই জুরি বোর্ড জমা পড়া আবেদনপত্রগুলো বিচার করে পুরস্কার বিজয়ীদের বেছে নেবেন। আরপিজির চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কার মতে, ‘হ্যাপিয়েস্ট প্লেসেস টু ওয়ার্ক অ্যাওয়ার্ডস’ পুরস্কারের জন্য যে জুরি বোর্ড গঠন করা হয়েছে তাতে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধি রয়েছেন। সংস্থার অগ্রগতি ও কর্মক্ষমতার ক্ষেত্রে কর্মক্ষেত্রের সুখী পরিবেশ একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ ‘হ্যাপিএস্ট প্লেসেস টু ওয়ার্ক’-এর প্রতিষ্ঠাতা রাজ নায়েকের মতে, ‘অনেক প্রতিষ্ঠানই কর্মক্ষেত্রে কর্মীদের দৈনন্দিন অভিজ্ঞতা ও অনুভূতিকে উপেক্ষা করে।এই পুরস্কার সেইসব প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেবে যারা দৈনন্দিন কর্ম অভিজ্ঞতাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। প্রতিষ্ঠানগুলোকে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া  হয়েছে। কর্মক্ষেত্রে কর্মীদের অনুভূতি উন্নত করতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করাই মূল লক্ষ্য।’

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান