‘সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতারাও এখন থেকে রেহাই পাবে না’, পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, দ্রাস: শুধু সন্ত্রাসীদেরই নয়, তাদের আশ্রয়দাতাদেরও এখন থেকে রেহাই দেওয়া হবে না। ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমেই সেই বার্তা পৌঁছে দিয়েছে ভারতীয় সেনা। শনিবার (২৬ জুলাই) পাকিস্তানকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

কার্গিল বিজয় দিবস উপলক্ষে এদিন দ্রাসে শহিদ সেনাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দেন সেনাপ্রধান। পরে এক সমাবেশে সীমান্তের অতন্দ্র প্রহরীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে তিনি বলেন, ‘এই দেশ এক নতুন ভারত। অপারেশন সিঁদুর ছিল পাকিস্তানের প্রতি বার্তা এবং একই সাথে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রত্যাঘাত। যে হামলা গোটা দেশবাসীকে ক্ষতবিক্ষত করেছিল। এবার শুধু ওই সন্ত্রাসী হামলায় শোকপ্রকাশ করেনি ক্ষান্ত থাকেনি দেশ। বরং বুঝিয়ে দিয়েছে এখন থেকে যে কোনও হামলা হলে তার কঠোর ও দৃষ্টান্তমূলক জবাব দেওয়া হবে। অপারেশন সিঁদুর অভিযানে স্থল সেনা, নৌ সেনা, বায়ু সেনার পাশাপাশি সরকারি সমস্ত বিভাগ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। কোনও শক্তি ভারত্বের সার্বভৌমত্ব, অখণ্ডতাকে নষ্ট করার চেষ্টা চালাবে কিংবা দেশের নাগরিকদের বিন্দুমাত্র ক্ষতির চেষ্টা করবে তাদের কোনও রেয়াত করা হবে না। ভারতীয় সেনা এখন এক পরিবর্তিত ও অপরাজেয় শক্তির প্রতীক হয়ে উঠেছে।’

সীমান্তে সব ধরনের হামলার যোগ্য জবাব দিতে ভারতীয় সেনার তরফে বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে বলেও জানান সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী। তাঁর কথায়, ‘আমরা ‘ভৈরব’ নামে এক বিশেষ লাইট কম্যান্ডো বাহিনী গঠন করছি। যে বাহিনী হবে অত্যন্ত ক্ষিপ্র। শত্রুদের নিমিষে খতম করবে।’ পাশাপাশি প্রতিটি ইনফ্যান্ট্রি ডিভিশনে ‘ড্রোন প্ল্যাটুন’ তৈরি করার কথাও জানিয়েছেন সেনাপ্রধান।

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’