শেষ মুহূর্তে যান্ত্রিক গোলোযোগ, পিছল ইসরোর স্যাটেলাইট উৎক্ষেপণ

তথ্য বিভ্রাটের কারণ খতিয়ে দেখা হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, অন্তরীক্ষ ভবন (বেঙ্গালুরু): তীরে এসে ডুবল তরী। 

যান্ত্রীক  গোলোযোগের কারণে রবিবার ইসরোর স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত রাখতে হল। স্থগিত রাখার খবর দিতে গিয়ে ইসরোর (ISRO) তরফ থেকে বলা হয়েছে, উৎক্ষেপণের শেষ লগ্ন আচমকাই তথ্য বিভ্রাট দেখা দেওয়ায় এই কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, কাউন্টডাউন শুরু হওয়ার পর থেকে সব কিছুই ঠিকঠাক ছিল। টার্মিনাল স্টেজে (লঞ্চ প্যাড (launch pad) থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রাক মুহূর্তে) আচমকাই তথ্য বিভ্রাট দেখা দেওয়ায় উৎক্ষেপণের ঝুঁকি নেওয়া হয়নি।  কী কারণে এই তথ্য বিভ্রাট তা খতিয়ে দেখা হচ্ছে। তথ্য খতিয়ে দেখার পর উৎক্ষেপণের পরবর্তী দিন তারিখ ঘোষণা করা হবে।

অন্ধ্রের সতীশ ধাওয়ান স্পেশ রিসার্চ সেন্টার থেকে রবিবার Microsat 2A  স্যাটেলাইটের মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল। শুরু হয়ে যায় কাউন্টডাউন। স্বাধীনতার ৭৫ বছরকে গুরুত্ব দিয়ে এই মহাকাশযানের নাম রাখা হয় AzaadiSAT । ইসরো সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, উৎক্ষেপণের প্রাথমিক ধাপগুলি সাফল্যের সঙ্গে অতিক্রম করে। লঞ্চ প্যাড থেকে বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগে তথ্য বিভ্রাট (data loss) শুরু হলে উৎক্ষেপণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইসরো।

চেয়ারম্য়ান তাঁর টুইটার হ্যান্ডেলে রকেট উৎক্ষেপণ স্থগিতের খবর দিতে গিয়ে জানিয়েছে, কী কারণে তথ্যবিভ্রাট তা খতিয়ে দেখে দ্রুত উৎক্ষেপণের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।  ভারতীয় মহাকাশ গবেষণার ওয়েবসাইটে তিনি লিখেছেন, তথ্য বিভ্রাটের কারণ খতিয়ে দেখা হবে। আমরা দ্রুত ফিরব। 

 

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ