BREAKING: ইস্তফা দিয়েই তেজস্বীর বাড়িতে নীতীশ

ইস্তফার পরেই পুরনো জোট শরিক বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন নীতীশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপির সঙ্গ ছাড়লেন নীতীশ কুমার। আজ মঙ্গলবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল ফাগু চৌহানের কাছে ইস্তফাপত্র তুলে দেন তিনি। আর ইস্তফা দেওয়ার পরেই রাজভবন ছেড়ে সোজা চলে যান আরজেডি নেতা তেজস্বী যাদবের বাড়িতে।  ইস্তফার পরেই পুরনো জোট শরিক বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন নীতীশ। তাঁর কথায়, ‘বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। দলের অধিকাংশ সাংসদ ও বিধায়ক চাইছিলেন বিজেপির সঙ্গ ছাড়ি। দলের নেতাদের সেই ইচ্ছাকে মর্যাদা দিয়েছি।’

এদিন সকালেই জেডিইউয়ের সাংসদ-বিধায়কদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এনডিএর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেওয়া হবে। আর সেই সিদ্ধান্তের পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন নীতীশ কুমার। সেই সঙ্গে নতুন সরকার গঠনের জন্য আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গেও কথা বলেন। অতীতের তিক্ততা ভুলে বিজেপির খপ্পড় থেকে বেরিয়ে আসতে চাওয়া নীতীশকে সমর্থনের সিদ্ধান্ত নেন লালু পুত্র।

বিকেলে ইস্তফা দেওয়ার পরে তেজস্বীর বাড়িতে গিয়ে বৈঠক করেন বিহারের পদত্যাগী মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন লালু-পত্নী রাবড়ি দেবীও। বৈঠক শেষে নীতীশের সঙ্গে তেজস্বী যাদব ও কংগ্রেস নেতা ভক্তচরণ দাস মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হন। সূত্রের খবর, মোট ১৬০ বিধায়কের সমর্থনপত্র রাজ্যপালের কাছে তুলে দিয়ে নতুন করে সরকার গঠনের দাবি জানাতে তিনজনেই ফের রাজভবনে যাচ্ছেন। এদিন নীতীশ ফের কংগ্রেস ও আরজেডির সমর্থনে সরকার গঠনের সিদ্ধান্ত নিতেই এনডিএ ছেড়ে মহাজোটকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছেন হিন্দুস্থান আওয়াম মোর্চার সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। তিনি জানিয়েছেন, বিনা শর্তেই নীতীশৈর নতুন সরকারকে সমর্থন জানাবেন দলের চার বিধায়ক।

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা