পুলিশের নাম করে  ৭০ ছাত্রীকে ব্ল্যাকমেল, ফোনে পাঠান হচ্ছে অশ্লীল ভিডি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জব্বলপুরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। সরকারী সাহায্য প্রাপ্ত একটি কলেজের ছাত্রীদের ফোন করে ব্ল্যাকমেল। শুধু তাই নয়  অপরিচিত নম্বর থেকে আসা  ফোন নম্বর থেকে আসছে একের পর এক অশ্লীল ভিডিও।  গত এক সপ্তাহ ধরে চলছে  ছাত্রীদের হুমকি ও ব্ল্যাকমেলের ঘটনা।

জানা গেছে, ৭০ শিক্ষার্থীকে অশ্লীল ভিডিও ও ছবি পাঠানো হয়েছে । আর পুলিশের নাম করে ফোন করে চলছে এই ব্ল্যাকমেল।তাই অনেক ছাত্রী ভয় পেয়ে ব্ল্যাকমেইলারকে টাকা দিতে বাধ্য হয়েছে । তবে এই পুরো বিষয়টি নিয়ে জবলপুরের সাইবার সেল পুলিশের কাছে  অভিযোগ  দায়ের করেছে। শুধু তাই নয় একটি লিখিত আবেদনও করা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার খবর পাওয়ার পরেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছাত্রীরা কলেজ চত্বরে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে ।  শুধু তাই নয় এ বিষয়ে কলেজ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছে। ব্ল্যাকমেইলার কীভাবে ছাত্রীদের নম্বরে পৌঁছল? তা  নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিকভাবে মনে করা হয়েছে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছাত্রীদের নম্বর বাইরে ফাঁস হয়ে যায় । আর তাতে ঘটে এই ঘটনা। ইতিমধ্যেই জবলপুর পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত