রিল বানাতে বিড়ালের গলায় ফাঁস জড়িয়ে কুকুরকে দিয়ে হত্যা, জলন্ধরের দৈত্যের কাণ্ডে তোলপাড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাড়হিম করা কাণ্ড।  বিড়ালের গলায় দড়ি বেঁধে কুকুরকে দিয়ে হত্যা করল এক যুবক।  এমনই ঘটনার সাক্ষী থাকল পঞ্জাবের জলন্ধরে এলাকা।   ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মর্মান্তিক ঘটনার ভিডিও ।

সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রিল বানানোর জন্য  ইচ্ছাকৃতভাবে  বেঁধে রাখা বিড়ালগুলির  ওপর কুকুরকে দিয়ে হামলা চালাচ্ছেন। সেইসঙ্গে পশুদের সঙ্গে তিনি করছেন  অশ্লীল ব্যবহার।  প্রাণী নির্যাতনের অসংবেদনশীল এই ভিডিও দেখে তোলপাড় হয়ে গিয়েছে নেট দুনিয়া । কেউ লিখেছেন, ‘প্রাণীদের ওপর অত্যাচার বন্ধ করা উচিত ।’ আবার কেউ লেখেন, ‘ প্রাণীরা দয়া এবং সুরক্ষা প্রাপ্য, অপব্যবহার নয়।’ বেশীর ভাগজনই  প্রাণীদের জন্য ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন।

জানা গিয়েছে, এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কুদালকর নামে এক ব্যক্তি। আর তা দেখা মাত্রই সরব হয় অ্যানিম্যাল প্রোটেকশন ফাউন্ডেশন নামে এক সংস্থা। তারাই এই  ঘটনার ভিডিও তুলে দেয়  পুলিশের হাতে। এরপরেই  গ্রেফতার হয়েছে মনদীপ নামে এক ব্যক্তি । তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর । মনদীপকে জিজ্ঞাসাবাদ করা চলছে। কী কারণে,  ওই ব্যক্তি এমন নৃশংস ঘটনা ঘটালেন তা নিয়ে উঠছে প্রশ্ন ।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম