মোবাইল ফোন জলে ফেলে দেওয়ায় পাথর ছুঁড়ে মাঝবয়সী মহিলাকে খুন কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৩ বছরের এক কিশোরেরে বিরুদ্ধে অভিযোগ উঠল ৪১ বছর বয়সী এক মহিলাকে নির্মমভাবে হত্যা করার। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ওই কিশোর পাথর দিয়ে মাথায় আঘাত করে মহিলাকে হত্যা করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলায়। ছেলেটি পুলিশের কাছে জানিয়েছে যে মৃত মহিলা তার মোবাইল জলে ফেলে দিয়েছিলেন। তাই রেগে গিয়েই সে মহিলাকে হত্যা করে। বর্তমানে পুলিশ বিষয়টির তদন্ত করে দেখছে।

গত ২৫শে মার্চ অন্তরাওয়ালি টেম্বি গ্রামের বাসিন্দা মিরাবাই বোন্ডারে ক্ষেতে কাজ করার পর একটি গাছের নীচে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় কেউ একজন পাথর দিয়ে তাঁর মাথায় আঘাত করে। পাথরের আঘাতে থেঁতলে যায় মুখ। ঘটনাস্থলেই মীরাবাই বোন্ডারের মৃত্যু হয়।

পুলিশ তদন্ত শুরু করলে জানা যায় যে এই কীর্তি আর কারও নয়, এক নাবালকের। জিজ্ঞাসাবাদের সময় কিশোর পুরো ঘটনা খুলে বলে। সে পুলিশকে জানায় যে মীরাবাই রাগের বশে তার মোবাইল ফোন জলে ফেলে দিয়েছিলেন। এতে ফোন ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাতেই রেগে গিয়ে মাঠে ঘুমন্ত মীরাবাইকে পাথর দিয়ে আক্রমণ করে নাবালক। পাথরের আঘাতে মহিলা ঘটনাস্থলেই মারা যান।

তীর্থপুরী পুলিশ এবং স্থানীয় অপরাধ শাখা যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ যখন ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে, তখন সে তার অপরাধ স্বীকার করে। পুলিশ অফিসার সাজিদ আহমেদের মতে, এই হত্যা মামলার গভীরে পৌঁছানোর পর অভিযুক্ত নাবালককে হেফাজতে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মোবাইলের যুগে ছেলে-মেয়েদের উপর এর ব্যাপক প্রভাব পড়ে। মুঠোফোন একদিকে যেমন জীবনকে সহজ করে, অন্যদিকে কিছু নেতিবাচক দিকও তৈরি করে দেয়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার হতাশা, উদ্বেগ এবং মনোযোগের অভাবের মতো সমস্যা তৈরি করতে পারে।

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান