বিরোধীদের পাশে দাঁড়িয়ে ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতা নীতীশের জেডিইউয়ের

সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের লক্ষ্য নিয়ে গত ১৪ জুন ‘অগ্নিপথ’ প্রকল্পের সূচনা করেছিল প্রতিরক্ষা মন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: সময় যত গড়াচ্ছে ততই যেন ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্প মোদি সরকারের (Modi Government) গলার কাঁটা হয়ে উঠছে। বৃহস্পতিবার নয়া প্রকল্পের প্রতিবাদে বিহার (Bihar) সহ দেশের একাধিক রাজ্যে অশান্তির আগুন জ্বলে উঠেছে। অগ্নিগর্ভ হয়ে উঠেছে বিহার। ট্রেনে (Train) আগুন লাগানো সহ ভাঙচুর চালানো হয়েছে একাধিক জায়গায়। আর ওই বিক্ষোভের পরেই বিরোধীদের সুরে সুর মিলিয়ে নয়া প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সংযুক্ত জনতা দল (JDU)। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন দলের জাতীয় সভাপতি (Jdu National President) রাজীব রঞ্জন ওরফে লল্লন সিংহ (Lallan Singh)।

জেডিইউয়ের (Jdu) এই বিরোধিতাই বিজেপি (Bjp) নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সামনে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। আর ওই নির্বাচনে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে শরিক জেডিইউয়ের সমর্থন অত্যন্ত জরুরি। যদি কোনও কারণে বিজেপি প্রার্থীকে সমর্থন জানাতে বেঁকে বসেন নীতীশ কুমার, তাহলে চরম সমস্যায় পড়তে হবে। যদিও দেশজুড়ে অগ্নিপথ নিয়ে অশান্তি শুরু হলেও আপাতত সিদ্ধান্ত থেকে পিছু হঠতে চাইছেন না বিজেপি নেতারা। বরং জল কোথায় গড়ায়, তার উপরে নজর রাখতে চান।

সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের লক্ষ্য নিয়ে গত ১৪ জুন ‘অগ্নিপথ’ প্রকল্পের সূচনা করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। কিন্তু সেনাবাহিনীতে মাত্র চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে গর্জে উঠেছেন চাকরিপ্রার্থীরা। ওই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বিহার। ছপরায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। একটি বাসেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতির অবনতি ঘটায় ২২টি ট্রেন বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। ছ’টি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে।

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি